কুয়ালালামপুরে পাইকারি বাজারে অভিযান, বাংলাদেশিসহ গ্রেফতার ৬ প্রবাসী

কুয়ালালামপুরের পাইকারি বাজারে অভিযান পরিচালনা করে পাঁচ বাংলাদেশি ও এক মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। পাইকারি বাজারের গলিতে অবৈধভাবে অভিবাসী হকারদের কার্যকলাপ বন্ধে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) এর সহযোগিতায় অভিযান চালানো হয়।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেছেন, তার বিভাগ পাইকারি বাজারে ৫০ জন ব্যক্তিকে তল্লাশি করার পর ২১ থেকে ৫০ বছর বয়সী ছয়জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে।

তার মতে, গ্রেফতাররা সবাই পুরুষ, যার মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন মিয়ানমারের নাগরিক। গ্রেফতারদের অপরাধের মধ্যে ছিল অতিরিক্ত সময় অবস্থান এবং পরিচয়পত্র বা পাসপোর্ট না থাকা। এছাড়াও, ডিবিকেএল তাদের হকারিতে ব্যবহৃত দুটি লরিসহ বিদেশি ব্যবসায়িক পণ্যও জব্দ করেছে।

ওয়ান মোহাম্মদ সৌপি বলেন, যখন অভিযান চালানো হয়, তখন কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করে। তবে, তারা পালাতে ব্যর্থ হয়েছে কারণ দোকানের পেছনের গলিটি ঘিরে রাখা হয়েছিল। পাইকারি বাজার এলাকাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরালের পরই এই অভিযান চালানো হয় বলে জানা তিনি।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিতে তাদের জেআইএম কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের