কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ আহত অন্তত ১০ জন

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়া ও গাংরা এলাকার মাঝামাঝি স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, মহাসড়কের ঢাকামুখী লেনে সিডিএম হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস দ্রুতগতিতে পদুয়া এলাকা অতিক্রম করে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী পদুয়া এলাকার বাসিন্দা আরিফ হোসেন বলেন, দ্রুতগতির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাসটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর যাচ্ছিল বলে আহত যাত্রীরা জানিয়েছেন।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করি। মরদেহ তিনটি হাইওয়ে পুলিশ নিয়ে গেছে।’

ওসি জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে বাসের চালক বা চালকের সহকারী থাকতে পারেন। তবে এটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণে যান চলাচলে কোনো সমস্যা হয়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের