কুনহার গোলে ব্যবধান ৩-০ করলো ব্রাজিল

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করেছে ব্রাজিল। এবার গোলটি আসে ৬১ মিনিটে মাথেউস কুনহার পা থেকে। গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন কুনহা।

এর আগে, জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। টানা তৃতীয় ম্যাচে গোল করলেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে তার জোড়া গোলেই ২-০ লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে সেলেসাওরা।

যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে ‘সি’গ্রুপের ম্যাচে দারুণ শুরু করে ব্রাজিল। এই ম্যাচ জিতলে রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত হবে কার্লো আনচেলত্তির শিষ্যদের। প্রথমার্ধের খেলায় ব্রাজিল একচ্ছত্র দাপট দেখিয়েছে।

স্কটিশদের ভুলে ৭ মিনিটে তাদের বিপক্ষে এগিয়ে যায় ব্রাজিল। সেন্টার-ব্যাক স্কট ম্যাককেনার পাস ব্লক করে দেন তরুণ উইঙ্গার রায়ান। সেই ভুলের সুযোগে বল চলে যায় ভিনিসিয়ুস জুনিয়রের কাছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কোনো ভুল করেননি। শান্তভাবে গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে পাশ কাটিয়ে ফাঁকা জালে বল ঠেলে দেন।

ম্যাচের শুরুতেই এমন গোল হজম করে বড় ধাক্কায় খেল স্কটল্যান্ড। চলমান বিশ্বকাপে এটি ভিনির তৃতীয় গোল। এরপর আরও একটি গোল করেন তিনি। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি গোলটি বাতিল করে দেন।

সেই গোলটিও আসে স্কটিশ ডিফেন্সের ভুলে। প্রতিপক্ষের ডিফেন্ডার হেনড্রির কাছ থেকে বল কেড়ে নেওয়ার আগে ভিনি তার ডান পায়ে সামান্য হলেও আঘাত করেন। গোল করলেও স্কটিশদের খেলোয়াড়দের আবেদন আমলে নিয়ে মাঠের রেফারি ভিএআর যাচাই করে গোল বাতিল করে ফাউলের সিদ্ধান্ত জানান।

পরে যোগ সময়ের তৃতীয় আবারও ভিনি গোল করেন। স্কটল্যান্ডের রক্ষণভাগের দুর্বলতা আবারও সামনে চলে এলো। একাধিকবার বল ক্লিয়ার করার সুযোগ পেয়েও তারা ব্যর্থ হয়, আর সেই সুযোগই কাজে লাগায় ব্রাজিল।

ডান দিক থেকে আসা ব্রুনো গুমাইরেসের ক্রসে পেছনের পোস্টে একেবারে ফাঁকা অবস্থায় ছিলেন ভিনিসিয়ুস। তিনি সহজ একটি হেডে বল জালে পাঠিয়ে দেন।

  • Related Posts

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

    চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে (স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিট) বেইজিং পৌঁছান তিনি। এসময় আনুষ্ঠানিক স্বাগত জানানোর…

    Continue reading
    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ‘ভয়াবহ’: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি বড় ভূমিকম্পই ছিল ব্যাপক মাত্রার এবং এতে ভয়াবহ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। তবে ঠিক কতজনের মৃত্যু…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ‘ভয়াবহ’: ট্রাম্প

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ‘ভয়াবহ’: ট্রাম্প

    এবার জাপানেও ৭.২ মাত্রার ভূমিকম্প

    এবার জাপানেও ৭.২ মাত্রার ভূমিকম্প

    টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো, বিদায় চেকিয়ার

    টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো, বিদায় চেকিয়ার

    কুনহার গোলে ব্যবধান ৩-০ করলো ব্রাজিল

    কুনহার গোলে ব্যবধান ৩-০ করলো ব্রাজিল

    শুটিং সেটে কর্মীর মৃত্যু, আইনি জটিলতায় সঞ্জয় লীলা বানসালি

    শুটিং সেটে কর্মীর মৃত্যু, আইনি জটিলতায় সঞ্জয় লীলা বানসালি

    শিক্ষা সফরে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ৮ উপাচার্য, যৌথ গবেষণায় জোর

    শিক্ষা সফরে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ৮ উপাচার্য, যৌথ গবেষণায় জোর

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ‘গ্রীষ্মকালীন দাভোসে’ যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    ওয়াশিংটনে ইসরায়েল-লেবানন বৈঠক শুরু, ‘পাইলট এলাকা’ তৈরির পরিকল্পনা

    ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট

    ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট