কুড়িগ্রামে দুর্ধর্ষ ডাকাতি, যুবককে হত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গভীর রাতে জানালার গ্রীল কেটে বাড়িতে ঢুকে সকলের হাত-বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় বাড়ি মালিকের ছেলেকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা পর টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে স্বশস্ত্র ডাকাত দল।  

ডাকাতি ও যুবককে হত্যার ঘটনায় ওই পরিবারসহ এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। 

জানা যায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামের সুপারী ব্যবসায়ী শফি উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলেফ উদ্দিন (৩৫)।

খবর পেয়ে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান ও ফুলবাড়ী থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেনসহ পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুরুত্বসহ তদন্ত করছেন বলে জানান ওসি সানোয়ার হোসেন।

বাড়ির মালিক শফি উদ্দিন জানান, আনুমানিক রাত দুইটার দিকে ১০ থেকে ১২ জনের মুখোশ পড়া স্বশস্ত্র ডাকাত রান্না ঘরের জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা তাকেসহ তার স্ত্রী হাসিনা বেগম, ছেলে আলেফ উদ্দিন, আনিছুর রহমান এবং ছেলের বউ সোমাইয়া বেগমসহ সকলের হাত পা মুখ বেঁধে মারধর করে টাকা ও স্বর্ণালংকার কোথায় আছে দেখিয়ে দিতে বলে। এক পর্যায়ে তারা ড্রয়ারে রাখা ১০/১২ হাজার টাকা, পাঁচ-ছয় ভরি এবং মহিলাদের শরীরে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। বাড়ি ওয়ালার ছেলে আলেফ উদ্দিন ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় তাকে বেদম মারপিট করে মুখে কাপড় দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। 

শফি উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম বলেন, তারা টাকা ও স্বর্ণালংকার নেওয়ার পরও আমার চোখের সামনে আমার ছেলেকে মারধর করে নাক-মুখ-গলা চেপে ধরে হত্যা করে। ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেন জানান, এসপি মহোদয়সহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতির ঘটনায় নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো এবং থানায় মামলা প্রক্রিয়াধীন।

পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাত দল রান্না ঘরের জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করেছে। বাড়ির মালিকের ছেলে আলেফ উদ্দিন হয়তো ডাকাতদের চিনতে পেরেছে। সে কারণে হয়তো ডাকাতরা তাকে হত্যা করেছে। পুলিশ অনুসন্ধান করে এই সংঘবদ্ধ ডাকাত দলকে গ্রেফতারের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী