‘কিং’র শুটিং স্থগিত, যে কারণে দেশে ফিরছেন শাহরুখ

শারীরিক প্রতিবন্ধকতা, বাধা-বিপত্তি পেরিয়ে ‘কিং’ সিনেমার শুটিং শুরু করেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটির শুটিং শুরু হয়েছিল পোল্যান্ডে।

তবে হঠাৎ শুটিং বন্ধ করে দেশে ফিরছেন শাহরুখ। অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে কি আবার দেহের কোথাও চোট পেলেন কিং খান?

তেমনটি নয়, জানা গেছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরষ্কার গ্রহণ করতেই শুটিং রেখে দেশে ফিরছেন শাহরুখ।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জাওয়ান’ সিনেমার জন্য প্রথমবার জাতীয় পুরষ্কারে পুরষ্কৃত হয়েছেন তিনি। তিন দশকের কর্মজীবনে প্রথমবার এমন স্বীকৃতি তার। এ নিয়ে শাহরুখের আবেগ থাকা স্বাভাবিক। একইভাবে অভিনেতার জাতীয় পুরষ্কার নেওয়ার মুহূর্তের ছবি কিংবা ভিডিও দেখার জন্য মুখিয়ে রয়েছেন তার ভক্তরা।

এ কারণেই রাষ্ট্রপতির হাত থেকে সেই পুরষ্কার গ্রহণ করার সুযোগ তিনি হাতছাড়া করতে চাননি। আগামী ২৩ সেপ্টেম্বর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রদানের অনুষ্ঠান হওয়ার কথা। সেই অনুষ্ঠানে যোগ দিতেই শুটিংয়ের মাঝপথে ফিরে আসতে হচ্ছে শাহরুখকে।

‘কিং’ সিনেমাটি নিয়েও দর্শক, অনুরাগীদের মধ্যে উত্তেজনার চরম। কন্যা সুহানা খানের সঙ্গে প্রথমবার এই এতে অভিনয় করতে দেখা যাবে শাহরুখকে। বাবা-মেয়ের অনস্ক্রিন রসায়ন দেখার জন্য অধীর আগ্রহ রয়েছে।

  • Related Posts

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বগুড়ার ধুনট উপজেলায় বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় একই মোটরসাইকেল আরোহী নিহতের ছোট ভাই রাব্বী হাসান (১৮) আহত হয়েছে। বুধবার…

    Continue reading
    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারিত্বে প্রায় ২৮.৬৮ বিলিয়ন অস্ট্রেলিয়ান…

    Continue reading

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি