কিংবদন্তির ব্যাট দিয়ে তৈরি ট্রফি জিততে লড়বে নিউজিল্যান্ড-ইংল্যান্ড

নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্টকে আরও জাঁকজমকপূর্ণ করতে প্রথমবারের মতো এই টেস্টের একটি বিশেষ নাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই বোর্ড। নিউজিল্যান্ডের সাবেক কিংবদন্তি মার্টিন ক্রো ও ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি গ্রাহাম থর্পের নাম অনুসারে এই সিরিজের নামকরণ করা হয়েছে ক্রো-থর্প ট্রফি। তিন ম্যাচের যেই সিরিজটি প্রথমবারের মতো মাঠে গড়াবে আগামী বৃহস্পতিবার।

বিশেষ এই সিরিজ সামনে রেখে বিশেষ এক ট্রফিও প্রস্তুত করা হয়েছে। দুই কিংবদন্তির ব্যাটের অংশ নিয়ে বিশেষ ডিজাইনে তৈরি করা হয়েছে ট্রফি। কাঠ দিয়ে নির্মিত এই ট্রফির বেদির পাশে পিতলের পাতে লেখা হয়েছে ক্রো-থর্প ট্রফি। যা এই টেস্টের আগে ব্যাপক সারা ফেলেছে সমর্থকদের মধ্যে।

নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) প্রয়াত দুই ক্রিকেটারের পরিবারের সহযোগিতায় তাদের কাছ থেকে ব্যাট সংগ্রহ করে ট্রফিটি বানিয়েছে। ট্রফির নকশা করেছে মাহু ক্রিয়েটিভ নামের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ক্রাইস্টচার্চ টেস্ট শুরুর আগে আনুষ্ঠানিকভাবে যার উন্মোচন করা হবে।

মার্টিন ক্রো নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। ১৯৯২ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে সেমিফাইনালে তোলা অধিনায়কের টেস্ট ক্যারিয়ারটাও খুব ঝলমলে ছিল। ৭১ টেস্টে ৪৫.৩৬ গড়ে ৫৪৪৪ রান করা ক্রো সেঞ্চুরি পেয়েছেন ১৭টি। দীর্ঘদিন ক্যানসারে ভোগার পর ২০১৬ সালে ৫৩ বছর বয়সে মারা যান ক্রো।

অন্যদিকে গ্রাহাম থর্প গত আগস্টে ৫৫ বছর বয়সে আত্মহত্যা করে মৃত্যুকে বেছে নেন। তার আগে এই কিংবদন্তি ইংল্যান্ডের হয়ে ১০০ টেস্টে ৪৪.৬৬ গড়ে ১৬ সেঞ্চুরিতে ৬৭৪৪ রান করেছেন।

১৯৯৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে যে গান অ্যান্ড মুর ব্যাট দিয়ে সেঞ্চুরি করেছিলেন ক্রো, তার পরিবার সেই ব্যাটটিই উপহার দিয়েছে ট্রফি বানাতে। অন্যদিকে থর্পের ব্যাটটি কুকাবুরার তৈরি, এই ব্যাট দিয়েই ১৯৯৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি পেয়েছিলেন থর্প। যা দিয়েই নির্মিত হয়েছে বিশেষ এই ট্রফিটি।

নতুন এই ট্রফির ঘোষণা দিয়ে এনজেডসির প্রধান স্কট উইনিংক বলেন, ‘আমরা চাই বর্তমান প্রজন্ম গ্রাহাম ও মার্টিনের মতো তাদের সব পূর্বসূরিদের ধারণ করুক। এই ভেবে ভালো লাগছে যে আমরা তাঁদের লেগেসিকে সম্মান দিতে পারছি। আমাদের ছেলেদের দুই দল তাদের নামাঙ্কিত ট্রফি জিততে খেলবে, এর চেয়ে সম্মানের আর কী হতে পারে।’

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প