‘কান্তারা’র বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, তুলুনাড়ুতে বিক্ষোভ

পূজা উপলক্ষে মুক্তি পেয়েছে ঋষভ শেঠি নির্মিত ও অভিনীত ‘কান্তারা চ্যাপ্টার ১’। মাত্র সাত দিনেই ৪৫০ কোটি রুপি ব্যবসা করেছে সিনেমাটি। দক্ষিণের পাশাপাশি হিন্দি অঞ্চলের বক্স অফিসেও অব্যাহত ‘কান্তারা চ্যাপ্টার ১’র সাফল্য যাত্রা।

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমার মতো এক্ষেত্রেও দর্শক, চলচ্চিত্র সমালোচকরা ঋষভের ভূয়সী প্রশংসা করেছেন। দলে দলে প্রেক্ষাগৃহ আসছেন চলচ্চিত্রপ্রেমীরা। তবে ব্যবসার অংকে বিশ্বেজুড়ে সাফল্য যাত্রা চললেও ‘কান্তারা চ্যাপ্টার ১’ দেখে ক্ষুব্ধ হয়েছেন দৈব উপাসকরা। সম্প্রতি কর্ণাটকের এক মন্দিরে তারা ব্যাপক মানুষের জমায়েত করে প্রতিবাদ জানিয়েছেন। এখন চলছে বিক্ষোভ।

দৈব উপাসকদের অভিযোগ, কোটি কোটি মানুষের ধর্মীয় বিশ্বাস নিয়ে ব্যবসা করছে ঋষভ শেঠি নির্মিত তথা অভিনীত এ সিনেমা। জানা গেছে, ‘কান্তারা’র বিরুদ্ধে ‘সাংস্কৃতিক দূষণে’র অভিযোগ তুলে কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল তুলুনাড়ুতে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে। সিনেমায় দৈব উপাসক কিংবা দৈব নৃত্যশিল্পীদের চরিত্র চিত্রায়ণ নিয়েই আপত্তি তুলেছেন তারা।

বিক্ষোভকারীদের দাবি, পর্দায় ঈশ্বরের প্রাচীন পূজাপদ্ধতি ‘ধইবর্ধনে’ (ভুটা কোলা) নৃত্যকলা দেখে দর্শকদের একাংশ তাকে বিকৃত কিংবা উপহাস করার চেষ্টা করছেন। জানা গেছে, কর্ণাটক এবং কেরালায় তুলু ভাষাভাষীর মানুষেরা ঈশ্বরকে তুষ্ট করতে পূজার সময় এই নৃত্যশৈলী অনুসরণ করেন। আর সিনেমার পর্দায় সেই নৃত্যশৈলী দেখে সেটা অনুকরণ করার চেষ্টা করছেন একাংশ। কয়েকদিন আগে দৈব সাজে ‘কান্তারা’ দেখতে এসে কটাক্ষের মুখে পড়েছিলেন এক অনুরাগী। এবার ঋষভের সিনেমার বিরুদ্ধে একজোট কর্ণাটকের দৈব উপাসকরা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ব্যাঙ্গালুরুর বাজপের কাছে পেরারা ব্রহ্মা বলবন্দি এবং পিলিচন্ডির মন্দিরে ‘দৈবরাধাকস’রা (দৈব উপাসক) সম্মিলিতভাবে ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’র বিরুদ্ধে অভিযোগ করেছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, দৈব নর্তন (দেবতার নৃত্য), পাঞ্জুরালি, গুলিগা থেকে পিলিদৈবের মতো দেবতাদের উল্লেখ এবং দৈব আবেশার (ঈশ্বরের ভব) দৃশ্য দেখিয়ে এ সিনেমায় প্রাচীন আধ্যাত্মিক অনুশীলনের উপহাস করা হয়েছে। দৈব নৃত্যশিল্পী এবং উপাসকরা এই প্রতিবাদী সভায় যোগ দিয়ে ‘কান্তারা চ্যাপ্টার ১’র বিরুদ্ধে অভিযোগপত্র মন্দিরে জমা দিয়েছেন।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স