মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ২৪ অভিবাসী আটক

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ কেলান্তান ও রাজ্য সড়ক পরিবহন বিভাগের যৌথ অভিযানে ২৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। এসময় বিদেশিদের মালিকানাধীন কয়েকটি যানবাহনও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজ্যের মেনতারা এনফোর্সমেন্ট স্টেশনে পরিচালিত এ যৌথ অভিযান সকাল ৮টা থেকে শুরু হয়।

অভিযানে দুটি সংস্থার ৪০ জন কর্মকর্তা অংশ নেন। অভিযানটি পরিচালিত হয় গোপন তথ্যের ভিত্তিতে, যেখানে জানা যায় কিছু অবৈধ অভিবাসী কর্তৃপক্ষের নজর এড়াতে গণপরিবহন ব্যবহার করছে।

আটক অভিবাসীদের মধ্যে রয়েছেন—পাঁচজন বাংলাদেশি পুরুষ, পাঁচজন ভারতীয় পুরুষ, দুজন পাকিস্তানি পুরুষ, দুজন মিয়ানমারের নাগরিক, একজন ইন্দোনেশীয় পুরুষ, সাতজন ইন্দোনেশীয় নারী, একজন ভারতীয় নারী এবং একজন বাংলাদেশি নারী।

তদন্তের জন্য আটক অভিবাসীদের তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি), ১৫(১)(সি) ও ৫৬(১)(ডি) অনুযায়ী মামলা প্রক্রিয়া চলবে।

এক বিবৃতিতে ইমিগ্রেশন কেলান্তান জানায়, অবৈধ অভিবাসী শনাক্তে এমন অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি তারা সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন যেন কেউ অবৈধ অভিবাসী বা সংশ্লিষ্ট বেআইনি কার্যক্রমের তথ্য জানলে তা দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করেন।

বিবৃতিতে বলা হয়, যে কেউ অবৈধ অভিবাসীদের আশ্রয়, সহায়তা বা সুবিধা দিলে তার বিরুদ্ধেও কঠোর ও আপসহীন ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স