ওটিটি দাপিয়ে এবার সিনেমা নির্মাণের ঘোষণা তাওকীরের

ওটিটি প্ল্যাটফর্মে আলোচিত দুই মৌলিক সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’-এর পর এবার বড় পর্দায় সিনেমা নির্মাণের ঘোসণা দিলেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। তার নতুন সিনেমার নাম ‘দেলুপি’।

নতুন এ সিনেমা প্রযোজনা করছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। প্রযোজনা প্রতিষ্ঠানটি অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের সিনেমা নির্মাণের ঘোষণা দেয়।

নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’। নির্মাতা জানান, খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে ‘দেলুপি’ নামটি এসেছে। নতুন সিনেমা প্রসঙ্গে তাওকীর বলেন,

দেলুটি ইউনিয়নের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে ‘দেলুপি’র গল্প লেখা। যা শুধু এই অঞ্চলের নয় বরং একইসঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলানো যাবে। সিনেমার শুটিং থেকে শুরু করে অভিনয় শিল্পী—সবই স্থানীয়। গল্পেই লুকিয়ে আছে এ সিনেমার শক্তি।

তাওকীর আরও বলেন,

আমি সবসময়ই বাস্তব মানুষের গল্প বলতে চেয়েছি। ‘দেলুপি’ মূলত সেই চেষ্টারই আরেক ধাপ। এই সিনেমার প্রতিটি চরিত্র, প্রতিটি ফ্রেম আসলে মানুষ ও তাদের জীবনের অংশ। আমার কাছে সবসময় বেশি গুরুত্বপূর্ণ ছিল সত্যিকার অনুভূতি তুলে ধরা।

এদিকে প্রযোজনা সংস্থা জানিয়েছে, বর্তমানে সিনেমাটি রয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। ছাড়পত্র পেলেই বড় পর্দায় মুক্তির ঘোষণা দেয়া হবে। আশা করা হচ্ছে, ‘দেলুপি’ চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ