দুবাইয়ে দ্বিতীয় প্রীতি ম্যাচেও সহজ জয় বাংলাদেশের মেয়েদের

এশিয়ান কাপ বাছাইয়ে মাঠে নামার আগে বাংলাদেশের মেয়েরা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও সহজ জয় পেয়েছে। বৃহস্পতিবার রাতে দুবাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় প্রীতি ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল সহজেই হারিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে।

প্রথমার্ধে দুটি ও দ্বিতীয় একটি গোল করে সাইফুল বারী টিটুর দল জিতেছে ৩-০ ব্যবধানে। বাংলাদেশ প্রথম প্রীতি ম্যাচে সিরিয়াকে হারিয়েছিল ২-০ গোলে।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের জোড়া গোল করেছেন সুরভী আকন্দ প্রীতির। অন্য গোলটি আলপি আক্তারের। সিরিয়ার বিপক্ষে দুটি গোলই করেছিলেন আলপি।

এএফসি নারী অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে বাংলাদেশ শুক্রবার দুপুরে আরব আমিরাত থেকে জর্ডান যাবে।

বাছাই পর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে চাইনিজ তাইপে ও স্বাগতিক জর্ডানের বিপক্ষে। গ্রুপ চ্যাম্পিয়ন দল আগামী বছর চীনে অনুষ্ঠিত্য অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর