কানাডার ৬ কূটনীতিককে নয়াদিল্লি ছাড়তে বলল ভারত

আবারো কূটনৈতিক উত্তেজনা বাড়ছে ভারত ও কানাডার মধ্যে। শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ভারতের ছয় কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা। অভিযোগ ভিত্তিহীন দাবি করে পাল্টা ছয় কানাডীয় কূটনীতিককে দ্রুত ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি।

২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় হত্যা করা হয় শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে। ওই ঘটনার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করে খালিস্তানপন্থিরা। সে সময় দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ওই হত্যার সঙ্গে ভারত জড়িত বলে সন্দেহ প্রকাশ করে বক্তব্য রাখেন। এমনকি ওই হত্যা তদন্তে সহযোগিতা করার জন্য নয়াদিল্লিকে অনুরোধও জানান।

এরপর থেকেই দুদেশের সম্পর্কে চিড় ধরে। ভারত সে অভিযোগ অস্বীকারই শুধু করেনি, শুরু থেকেই প্রমাণ চেয়ে আসছে। নয়াদিল্লির দাবি, কানাডা সরকার এখন পর্যন্ত একটি প্রমাণও দাখিল করতে পারেনি।

ওই ঘটনায় এবার কানাডায় নিযুক্ত ভারতের হাইকমিশনার ও কূটনীতিকদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে অটোয়ার গোয়েন্দা সংস্থা। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের এ পদক্ষেপ উদ্দেশ্যপ্রণোদিত এবং অযৌক্তিক।

দেশটির আসন্ন পার্লামেন্ট নির্বাচনে কট্টরপন্থি খালিস্তানি গোষ্ঠীগুলোর সমর্থন পাওয়ার জন্য ট্রুডো সরকার নতুন করে নিজ্জার বিতর্ক সামনে নিয়ে আসছে বলে মনে করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে অটোয়া থেকে নিজেদের হাইকমিশনারকে প্রত্যাহার করার কথা জানিয়েছে ভারত। কানাডা সরকারের নিশানায় থাকা কূটনীতিকদেরও ফেরত আনা হচ্ছে।

সোমবার নয়াদিল্লিতে থাকা কানাডীয় কূটনীতিকদের বহিষ্কার করেছে ভারত। তাদেরকে দ্রুত দেশ ত্যাগ করতে বলা হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতে নিযুক্ত কানাডার ভারপ্রাপ্ত হাইকমিশনার স্টুয়ার্ট রস হুইলার, ডেপুটি হাইকমিশনার প্যাট্রিক হেবার্ট, ফার্স্ট সেক্রেটারি মেরি ক্যাথরিন জোলি, ইয়ান রস ডেভিড ট্রাইটস, অ্যাডাম জেমস চুইপকা এবং পলা অর্জুয়েলাকে নয়াদিল্লি বহিষ্কার করেছে। আগামী ১৯ অক্টোবরের মধ্যে তাদেরকে ভারত ছেড়ে যেতে বলা হয়েছে।

ট্রুডোর বিরুদ্ধে ভারতের অভিযোগ অনেক দিনের। রাজনৈতিক স্বার্থে তিনি তার মন্ত্রিসভায় খালিস্তানপন্থি শিখ নেতাদের স্থান দিয়েছেন বলে অভিযোগ করে আসছে ভারত।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প