কানপুরের সবুজ উইকেটেও কুলদীপকে একাদশে চান মাঞ্জরেকার

চারজন পেসার, চারজন স্পিনার—কানপুর টেস্টের জন্য চেন্নাইয়ের দলটিকেই অপরিবর্তিত রেখেছেন ভারতের নির্বাচকেরা। কিন্তু কানপুরে একাদশ পরিবর্তনের আহ্বানই জানালেন ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমানের ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার।

মাঞ্জরেকারের চাওয়া সেই পরিবর্তন কী? দলে অসাধারণ চারজন স্পিনার আছেন—রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। তাঁদের তিনজনকে খেলানোর পরামর্শ দিয়েছেন মাঞ্জরেকার। অশ্বিন ও জাদেজার সঙ্গে নিতে বলেছেন কুলদীপকে। চেন্নাইয়ে একাদশে ছিলেন না কুলদীপ। তিন পেসার যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপের সঙ্গে খেলেছেন দুই স্পিনার, অশ্বিন ও জাদেজা।

অশ্বিন আর জাদেজা শুধুই স্পিনার নন, তাঁরা মূলত স্পিনিং অলরাউন্ডার। চেন্নাইয়ে প্রথম ইনিংসে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ভারতের ব্যাটিং যখন দিশাহারা, ব্যাট হাতে এগিয়ে আসেন অশ্বিন ও জাদেজা। সপ্তম উইকেটে দুজনে মিলে করেছেন ১৯৯ রান। অশ্বিন ১১৩ বলে করেছেন ১১৩ রান, জাদেজা আউট হয়েছেন ৮৬ রান করে। ভারতও প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে করেছে ৩৭৬ রান।  

তিন স্পিনারের দুজন রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা তো অলরাউন্ডারই। তাহলে কুলদীপকে শুধুই একজন স্পিনার হিসেবে কানপুর টেস্টে নেওয়া যেতেই পারে। কিন্তু কানপুরে সবুজ উইকেট হবে বলেই মনে করা হচ্ছে। চেন্নাইয়ের এবারের উইকেট অতটা স্পিনবান্ধব ছিল না বলেই তাঁকে একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের নির্বাচকেরা। কিন্তু শেষ দিকে ঠিকই স্পিনাররা উইকেট থেকে সাহায্য পেয়েছেন।

মাঞ্জরেকার অবশ্য মনে করেন, উইকেট যেমনই হোক কুলদীপকে একাদশে রাখা উচিত। ইএসপিএনক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘আমি মনে করি, কুলদীপ যাদবকে বসিয়ে রাখা এত সহজ নয়। আমি বিশ্বাস করি, উইকেট যদি টার্নিং না–ও হয়ে থাকত, তাহলেও চেন্নাইয়ে কুলদীপ যাদবকে খেলিয়ে সুবিধা নেওয়া উচিত ছিল ভারতের। কারণ, ভারতের পিচে সিমাররা এক থেকে দেড় দিনই শুধু সুবিধা পাবে। এরপর উইকেট স্পিনারদের সাহায্য করতে শুরু করে।’

মাঞ্জরেকার এরপর যোগ করেন, ‘কানপুরে ভারতের এই মনোভাব নিয়েই খেলা উচিত। সেখানকার পিচ যদি সবুজও হয় এবং সূর্য মেঘের আড়ালে থাকে, তাহলেও তাদের মনে রাখতে হবে সবুজ উইকেট (পেসারদের)) শুধু কয়েক ঘণ্টাই সাহায্য করবে আর এর সুবিধা নেওয়ার জন্য বুমরা ও সিরাজই যথেষ্ট। আপনার হাতে যখন তিনজন পরীক্ষিত স্পিনার থাকবে, তিনজনকেই খেলানো উচিত।’

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান