অস্কারের জন্য মনোনয়ন পেয়েছে বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’

আগামী বছরের অস্কারের জন্য মনোনয়ন পেয়েছে বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’। আজ (২৩ সেপ্টেম্বর) ভারতীয় ‘ফিল্ম ফেডারেশন’র পক্ষ থেকে বিষয়টি ঘোষণা করা হয়েছে। এটি অস্কারের ‘ফরেন ফিল্ম’ বিভাগে ভারত থেকে স্থান পেয়েছে কিরণ রাওয়ের ‘লাপতা লেডিস’। ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৫ সালের ‘ফরেন ফিল্ম’ বিভাগে ভারত থেকে যাওয়া ১২টি হিন্দি সিনেমা, ৬টি তামিল সিনেমা, ৪টি মলয়ালি সিনেমার মধ্যে অন্যতম ‘লাপাতা লেডিস’। চলতি বছর জুরি সদস্যের সংখ্যা ছিল ১৩।

‘লাপাতা লেডিস’ সিনেমাটি ‘অ্যানিম্যাল’, ‘কিল’, ‘কলকি ২৮৯৮-এডি’, ‘শ্রীকান্ত’, ‘চন্দু চ্যাম্পিয়ন’, ‘জোরাম’, ‘ময়দান’, ‘স্যাম বাহাদুর’, ‘আর্টিকল-৩৭০’র মতো ২৯টি সিনেমার সঙ্গে লড়াই করেছে। জানা গেছে, তালিকায় চলতি বছরের ভারতের জাতীয় পুরস্কারজয়ী মালায়ালাম সিনেমা ‘অট্টম’ও ছিল। এছাড়াও তালিকায় ছিল কানজয়ী পায়েল কপাডিয়ার ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইট’।

কিরণ রাও নির্মাণের পাশাপাশি ‘লাপাতা লেডিস’ সিনেমাটি প্রযোজনাও করেছেন। সহ প্রযোজক হিসেবে রয়েছেন আমির খান ও জ্যোতি দেশপাণ্ডে। সিনেমাটিতে অভিনয়ে একঝাঁক মুখ দেখা গেছে। এতে নিতাংশি গোয়েল, প্রতিভা রাংতা, স্পর্শ শ্রীবাস্তব, ছায়া কদম, রবি কিশানের অভিনয় সবার মন ছুঁয়েছে।

বিপ্লব গোস্বামীর লেখা পুরস্কারজয়ী গল্পের ওপর ভিত্তি করে ‘লাপাতা লেডিস’ সিনেমাটি নির্মিত হয়েছে। এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন স্নেহা দেসাই। সংলাপ লেখায় সহযোগিতা করেছেন দিব্যানিধি শর্মা। গত বছর ‘টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ বিশেষ প্রদর্শনী হয় ‘লাপাতা লেডিস’ সিনেমার।

‘লাপাতা লেডিস’ সিনেমাটি সমালোচক ও দর্শকদের কাছ থেকে প্রশংসিত হলেও বক্স অফিসে তেমন সাফল্য লাভ করেনি এ সিনেমা। কিন্তু ‘লাপতা লেডিস’ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির পর দ্রুত গতিতে জনপ্রিয়তা লাভ করে। এরপর সব শ্রেণির সিনেমাপ্রেমীদের কাছ থেকে এটি প্রশংসিত হয়।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী