কাজল-রানি মুখার্জীদের মণ্ডপে বলিউড তারকারা

দুর্গাপূজার চিরাচরিত যে উৎসব, মুম্বাইয়ে সেটা ততটা রঙিন নয়। তবে বলিউডের বাঙালিরাও পূজায় উৎসবে মেতে ওঠেন। সেখানে দুর্গাপূজা মানেই দুই অভিনেত্রী কাজল এবং রানি মুখার্জী। দুর্গাৎসবে থাকে তাদের পারিবারিক আয়োজন।

গতকাল শুক্রবার অষ্টমীতে কাজলকে দেখা গেছে প্রতিবারের মতোই দক্ষ হাতে উৎসবের সবকিছু সামলাচ্ছেন। এদিন লাল শাড়ি ও লাল ডিপ কাট ব্লাউজ পরেছিলেন রানি মুখার্জী। মুম্বাইয়ের মুখার্জী বাড়িতে বরণ ও সিঁদুরখেলায় মেতে উঠতে দেখা যায় কাজল, রানি ও তনিশাদের। ঢাকের তালে নেচেছেন তারা। মণ্ডপে কোলাকুলিতে করতে দেখা গেছে মুখার্জী বাড়ির লোকদের।

কাজল-রানিদের বাড়ির দুর্গাপূজায় বলিউডের প্রায় সব তারকাকে দেখা যায়। জয়া বচ্চন থেকে শুরু করে রণবীর, আলিয়া, ক্যাটরিনারা ব্যস্ততা ফেলে অন্তত একটিবার হলেও ছুটে আসেন এ বাড়ির প্রতিমা দেখতে। তারকার হাবভাব ঝেড়ে ফেলে এ সময় রানি ও কাজল হয়ে ওঠেন বাড়ির মেয়ে। একজোট হয়ে পূজার কাজে হাত লাগান তারা। কোমরে আঁচল গুজে প্রসাদ তুলে দেন সবার হাতে। যেন নায়িকা নন, বাঙালি বাড়ির মেয়ে।

অষ্টমীর দিন অবশ্য মেজাজ হারিয়েছিলেন কাজল। কার ওপর রেগেছিলেন তিনি? সেখানকার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নায়িকাদের দেখতে মানুষের ভিড় উপচে পড়ছিল। কেউ কেউ জুতা পরেই পূজার জায়গায় চলে আসছিলেন। তাদের ওপরই চটেছিলেন কাজল।

এবার পূজায় উপস্থিত হয়েছিলেন আলিয়া ভাট। আগের দিন অর্থাৎ সপ্তমীতে পৌঁছান রণবীর কাপুর। আলিয়া তার বোন শাহীনকে নিয়ে যোগ দেন শুক্রবার। মণ্ডপে অতিথিদের স্বাগত জানান রানি মুখার্জী। সেখানে আরেক বাঙালি অভিনেত্রী জয়া বচ্চনও এসেছিলেন পূজা দিতে। এসেছিলেন তার মেয়ে শ্বেতা বচ্চনও। ‘কপিল শর্মা শো’ থেকে পরিচিতি পাওয়া সুমন চক্রবর্তীও এই পূজায় অংশ নেন। প্যান্ডেলে দেখা গেছে রিয়া চক্রবর্তীকেও। সাদা জামদানি পরে এসেছিলেন তিনি।

কাজল তৈরি হচ্ছেন তার নতুন ছবি ‘দো পত্তি’র জন্য। ছবিতে তাকে দেখা যাবে কৃতি শ্যাননের সঙ্গে। শশাঙ্ক চতুর্বেদী পরিচালিত প্রথম ছবি এটি। চলতি মাসের ২৫ তারিখ ছবিটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী