কলকাতার নতুন সিরিজে আরিফিন শুভ

কলকাতার নির্মাতা সৌমিক সেনের নতুন সিরিজ ‘জ্যাজ সিটি’র কাজের জন্য গত শুক্রবার কলকাতা গিয়েছেন আরিফিন শুভ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এ সিরিজের কাহিনি তৈরি হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে আরিফিন শুভকে দেখা যাবে। সিরিজটি দেখা যাবে সোনি লিভ ওয়েব প্ল্যাটফর্মে। জানা গেছে, সাত দিন ধরে ‘জ্যাজ সিটি’র শুটিং চলছে।

২০২৩ সালে নির্মাতা সৌমিক সেনের লেখা ‘জুবিলি’ সিরিজটি তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। এটি নির্মাণ করেছিলেন বিক্রম মোতওয়ান। ‘জুবিলি’সিরিজটিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দারি, অপারশক্তি খুরানা ও রাম কাপুর। এতে তারা বলিউডের জন্মকথা তুলে ধরেছিলেন।

এবারেও তার সিরিজে বিভিন্ন চমক থাকছে। যেমন, আরিফিনের বিপরীতে দেখা যাবে সৌরসেনী মিত্রকে। এরই মধ্যে তিনি শুটিং শুরু করেছেন। এ ছাড়াও রয়েছেন, টালিউড এবং বলিউডের একাধিক অভিনেতা। ফেব্রুয়ারি পর্যন্ত সিরিজের শুটিং চলবে। সম্ভবত বাংলাদেশে সিরিজের কোনো শুটিং হবে না জানা গেছে।

ইংরেজিসহ বিভিন্ন ভাষার গান এ সিরিজে শোনা যাবে। একাধিক সুরকার এবং গীতিকার থাকলেও পরিচালক নাকি একটি নারীকণ্ঠ ব্যবহার করছেন। মুম্বাইয়ের এক জ্যাজ গায়িকার কণ্ঠ শোনা যাবে।

এদিকে আরিফিন শুভর গত ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে। দীর্ঘ সাড়ে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। বিচ্ছেদের পর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত তারকা জান্নাতুল ঐশীর সঙ্গে তার প্রেমের গুঞ্জনও ওঠে মিডিয়াপাড়ায়।

শোবিজ অঙ্গনের দুই তারকা শুভ-ঐশীর সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। নেটিজেনরা মনে করছেন, সেই গুঞ্জনের প্রভাবই হয়তো পড়েছে নায়কের সাংসারিক জীবনে। যে কারণে অর্পিতা-শুভর বিচ্ছেদের সিদ্ধান্ত।

২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি আরিফিন শুভর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ফ্যাশন ডিজাইনার অর্পিতা। এদিকে অভিনেত্রী ঐশীর ঢালিউডে অভিষেক হয় আরিফিন শুভর বিপরীতে ‘মিশন এক্সট্রিম’ দিয়ে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প