কলকাতায় শ্রদ্ধার সঙ্গে ঈদে মিলাদুন্নবী পালিত

পশ্চিমবঙ্গ তথা কলকাতাজুড়ে শ্রদ্ধার সঙ্গে পালান করা হলো ঈদে মিলাদুন্নবী। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, তৃতীয় মাসে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়ে থাকে।

এই বিশেষ দিনটি উপলক্ষে পশ্চিমবঙ্গসহ কলকাতার রাজপথে শোভাযাত্রা কর্মসূচি পালন করে মুসলিম সম্প্রদায়ের মানুষরা।

এদিন কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বর্ণাঢ্য পদযাত্রা বের করে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষরা। গার্ডেনরিচ, পার্ক সার্কাস, মেটিয়াব্রুজ, টালিগঞ্জ, খিদিরপুর, রাজাবাজার ও কলকাতার মহাজাতি সদনের সামনে থেকে বের করা একটি শোভাযাত্রা। সকল বয়সেরই মুসলিম ধর্মপ্রাণ মানুষদের এই শোভাযাত্রায় শামিল হতে দেখা যায়।

এমনকি এই শোভাযাত্রায় নারীদেরও পা মেলাতে দেখা যায়। সেন্ট্রাল অ্যাভিনিউ কলুটোলা রবীন্দ্র সরণি হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করা হয় নবীর গান গেয়ে।

মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা নতুন পোশাক পরে কোলাকুলি, মিষ্টি আদান-প্রদানের পাশাপাশি শুভেচ্ছা বিনিময়েও করে।

কলকাতার মহাজাতি সদনের সামনে থেকে যে শোভাযাত্রা বের হয়, সেই শোভাযাত্রায় পা মেলান সুফিয়াজ্জামান। তিনি বলেন, এই অশান্তির মধ্যেই বিশ্বনবী সবাইকে শান্তিতে রাখুক। কোনো বিভেদ যেন আমাদের মধ্যে না থাকে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ভ্রাতৃত্ব, বিশ্বশান্তি, ন্যায় ও মানব কল্যাণের পথপ্রদর্শক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিবসে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। শান্তি সম্প্রীতির সৌভাগ্য বজায় রাখতে পশ্চিমবঙ্গের সকল মানুষকে আহ্বান করছি।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান