কলকাতাকে উড়িয়ে মৌসুমের প্রথম জয় মুম্বাইয়ের

অবশেষে দুর্দান্তভাবেই কামব্যাক করলো মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের চলতি মৌসুমের প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ার পর আজ সোমবার দারুণভাবে ঘুরে দাঁড়ালো রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার দল। এ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) রীতিমত উড়িয়ে দিলো তারা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিলো চারবারের চ্যাম্পিয়ন মুম্বাই।

সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে অর্ধেক কাজ করে দিয়েছেন মুম্বাইয়ের বোলাররাই। অশ্বিনী কুমার ও দিপক চাহারের বোলিং তোপে ১৬.২ ওভারে ১১৬ রানে অলআউট হয় কলকাতা। জবাব দিতে নেমে ৮ উইকেট আর ৪৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক মুম্বাই।

মুম্বাইয়ের দুর্দান্ত জয়ে বড় অবদান রায়ান রিকেলটনের। ৪১ বলে ৬২ রানের হার না মানা ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন দক্ষিণ আফ্রিকার ২৮ বছর বয়সী তারকা। ৯ বলে ২৭ রানের ইনিংস খেলে তাকে সহায়তা করেন সূর্যকুমার যাদব। উইল জ্যাকস ১৬, রোহিত করেন ১৩ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে কলকাতা। অশ্বিনী কুমার, হার্দিক পান্ডিয়া, দিপক চাহারের তোপের মুখে দ্রুত সাজঘরের পথ ধরেন কলকাতার টপঅর্ডার কুইন্টন ডি কক, সুনিল নারিন, আজিঙ্কা রাহানে, অ্যাংক্রিশ রঘুবংশী ও ভেঙ্কতেশ আইয়ার।

ষষ্ঠ উইকেটে ২১ বলে ২৬ রানের জুটি করেন মনিশ পান্ডে ও রিংকু সিং, যা কলকাতার এ ইনিংসের সর্বোচ্চ জুটি। ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর রঘুবংশীর, ১৬ বলে ২৬ রান।

রমণদ্বীপ সিং ১২ বলে ২২, পান্ডে ১৪ বলে ১৯ ও রিংকু সিং ১৪ বলে ১৭ রান করেন।

মুম্বাইয়ের হয়ে বল হাতে ২৪ রানে ৪ উইকেট নেন অশ্বিনী কুমার। ২ উইকেট নেন দিপক চাহার। কলকাতার হয়ে ২ উইকেট শিকার করেন আন্দ্রে রাসেল।

চলতি মৌসুমে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দ্বিতীয়বার হারলো কলকাতা।

  • Related Posts

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার…

    Continue reading
    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন…

    Continue reading

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে