ঈদের শুভেচ্ছা জানালেন শাহরুখ খান 

বলিউড বাদশা শাহরুখ খানের অনুরাগীরা ঈদের সময় তাকে এ ঝলক দেখা ও তার কাছ থেকে শুভেচ্ছা বার্তা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। প্রতি ঈদের সময় তার বাড়ির সামনে ভক্তদের উপচেপড়া ভিড় দেখা যায়।

কিন্তু এবারের ঈদে এখন পর্যন্ত এমন কোনো খবর পাওয়া যায়নি। তবে অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাদশা।

তবে শাহরুখ তার ফেসবুকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লেখেন, ‘ঈদ মোবারক। আমার হৃদয়ে কৃতজ্ঞতা এবং দোয়া সবার জন্য। ’

শাহরুখ খান আরও লেখেন, আশা করি আপনারা দিনটি কোলাকুলি, বিরিয়ানি খাওয়া ও অফুরন্ত ভালোবাসা বিনিময়ের মধ্য দিয়ে পার করছেন। সবাই সুখে থাকুন, নিরাপদে থাকুন। সৃষ্টিকর্তা আপনাদের সবার মঙ্গল করুন!

এদিকে বলিউডের বাদশাহ শাহরুখকে শেষ বড় পর্দায় দেখা গেছে ২০২৩ সালে ‘ডানকি’ সিনেমায়। আবার একটা লম্বা বিরতি নিয়েছেন তিনি। আপাতত তার সিনেমা বলতে মেয়ে সুহানা খানের সঙ্গে জুটি বেঁধেছেন ‘কিং’ সিনেমাতে। যেখানে অভিনয় করবেন অভিষেক বচ্চনও।  

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, খলনায়কের চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। তিনি নাকি কাজ করতে প্রস্তুত ‘পুষ্পা টু’র পরিচালক সুকুমারের সঙ্গে।

  • Related Posts

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’-এ পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে চীনের বিপ্লবী বীরদের…

    Continue reading
    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সকাল ৮টা) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে…

    Continue reading

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

    পবিত্র আশুরা আজ

    পবিত্র আশুরা আজ

    পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

    পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫, নিখোঁজ ১০ হাজারের বেশি মানুষ

    চট্টগ্রামে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেলো দম্পতির

    চট্টগ্রামে মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষ, প্রাণ গেলো দম্পতির

    গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস

    গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস

    জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

    জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর

    বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার

    বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার