মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মোটরসাইকেল-মাইক্রোবাস ও ব্যাটারিচালিত পাখিভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) বিকেলে শহরের আহম্মদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা আকতারুজ্জামান শোভন (২৯), মোটরসাইকেল আরোহী আল ইমরান (২৮) ও পাখিভ্যানের যাত্রী জুবায়ের হোসেন (৮) নামের এক শিশু নিহত হয়েছেন।

আক্তারুজ্জামান ঢাকা রূপনগর ব্র্যাঞ্চের এনআরবিসি ব্যাংকে অফিসার হিসেবে কর্মরত ও সদর উপজেলার উজলপুর গ্রামের হাসানুজ্জামানের ছেলে এবং শিশু জুবায়ের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের আলী হাসানের ছেলে। নিহত আল ইমরান মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।

নিহত যুবায়েরের বাবা পাখিভ্যানচালক আলী হাসান ও মাইক্রোচালক পলাশকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি মাইক্রোবাস মেহেরপুর শহরের দিকে আসছিল এবং আক্তারুজ্জামান ও ইমরান মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আহম্মদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অদূরে পৌঁছালে একটি পাখিভ্যানকে সাইড দিতে গিয়ে মাইক্রোবাস, পাখিভ্যান ও মোটরসাইকেলর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে।

মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মাইলপোস্টে আঘাত লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পথচারী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে আক্তারুজ্জামান মেহেরপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। আহত ইমরান ও শিশু জুবায়েরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, দুর্ঘটনার শিকার যানবাহনগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • Related Posts

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার…

    Continue reading
    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন…

    Continue reading

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ৪২৬ রানে থামলো বাংলাদেশ, লিড ২২৮

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    ইনস্টাগ্রামে মেসিকে রোনালদোর বার্তা, গড়ল নতুন বিশ্বরেকর্ড

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে

    সমালোচনার জবাব মাঠেই দিলেন নেইমার; জোড়া অ্যাসিস্টে জেতালেন দলকে