কর্মীদের ধর্মঘটে এয়ার কানাডার শত শত ফ্লাইট বাতিল

ক্যাবিন ক্রুদের ধর্মঘট শুরু হওয়ায় এয়ার কানাডা সব ফ্লাইট স্থগিত করেছে। এতে দৈনিক প্রায় এক লাখ ৩০ হাজার যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ভেস্তে যাবে বলে জানিয়েছে এয়ারলাইনটি।

শনিবার (১৬ আগস্ট) ভোরে ১০ হাজারেরও বেশি কেবিন ক্রুকে প্রতিনিধিত্বকারী ইউনিয়ন ধর্মঘট শুরুর ঘোষণা দেয়। ধর্মঘট কার্যকর হয় স্থানীয় সময় রাত ১২টা ৫৮ মিনিটে। তবে তার আগেই এয়ার কানাডা ধীরে ধীরে কার্যক্রম সীমিত করতে শুরু করে।

এয়ারলাইনটি জানিয়েছে, প্রতিদিন প্রায় ৫০০ ফ্লাইট প্রভাবিত হবে। শুক্রবার রাত পর্যন্ত ৬২৩টি ফ্লাইট বাতিল করা হয়, যাতে এক লাখেরও বেশি যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এয়ার কানাডা যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, মূল ফ্লাইট ও বাজেট সেবা এয়ার কানাডা রুজ স্থগিত থাকলেও এয়ার কানাডা জ্যাজ, পিএএল এয়ারলাইনস ও এয়ার কানাডা এক্সপ্রেসের ফ্লাইট চালু থাকবে। যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, অন্য এয়ারলাইনে বুকিং না থাকলে বিমানবন্দরে না যেতে।

ধর্মঘটকারীরা উচ্চ বেতন ও বিমানে ওঠা বা মাটিতে অবস্থানের সময়কেও কর্মঘণ্টা হিসেবে গণনার দাবি জানাচ্ছেন। আলোচনায় এয়ার কানাডা চার বছরে মোট ৩৮ শতাংশ বেতন বৃদ্ধি, যার মধ্যে প্রথম বছরেই ২৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেয়। তবে ইউনিয়নের দাবি, এই প্রস্তাব মূল্যস্ফীতির নিচে এবং বাজারদরেরও কম। ফলে কর্মীরা বিমানবন্দরে অপেক্ষা বা বোর্ডিংয়ের মতো কাজের জন্যও বেতনহীন থেকে যাবেন।

এই মাসের শুরুর দিকে ইউনিয়নের ৯৯.৭ শতাংশ সদস্য ধর্মঘটের পক্ষে ভোট দেন। কানাডার শ্রমমন্ত্রী প্যাটি হাইদু উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল