কর্ণফুলী টানেলে রক্ষণাবেক্ষণ, ২৫-৩০ সেপ্টেম্বর যান চলাচল সীমিত

কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ শুরু হয়েছে। এ কারণে ২৫-৩০ সেপ্টেম্বর পর্যন্ত টানেলে যানবাহন চলাচল সীমিত থাকবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকেই সীমিত যান চলাচল কার্যকর হয়েছে বলে জানান কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল।

তিনি বলেন, রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য এসময় প্রয়োজন অনুযায়ী উভয় প্রান্তে টিউবে ট্রাফিক ডাইভারসনের ব্যবস্থা করা হবে।

২০২৩ সালের ২৯ অক্টোবর কর্ণফুলী টানেল উদ্বোধনের পর যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৪ হাজার গাড়ি টানেল ব্যবহার করছে।

তবে প্রকল্পের প্রাথমিক সমীক্ষা অনুযায়ী, ২০২০ সালে টানেল চালু হলে দৈনিক ২০ হাজার ৭১৯টি যানবাহন চলাচল করবে বলে ধারণা করা হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের জন্য এই পূর্বাভাস কমিয়ে ১৮ হাজার ৪৮৫টি যানবাহন নির্ধারণ করে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা। কিন্তু উদ্বোধনের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও একদিনও সেই পূর্বাভাস অনুযায়ী গাড়ি চলাচল হয়নি।

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত এই টানেলটির ব্যয় ধরা হয় ১০ হাজার ৬৮৯ কোটি টাকা। এর মধ্যে ৬ হাজার ৭০ কোটি টাকা ঋণ দিয়েছে চীনের এক্সিম ব্যাংক।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের