কম্বোডিয়ার ২ সামরিক স্থাপনায় হামলা চালালো থাইল্যান্ড

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করেছে। এই উত্তেজনার মধ্যেই থাইল্যান্ডের বিমানবাহিনী কম্বোডিয়ার দুটি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের উবন রাচাথানি প্রদেশ থেকে ছয়টি এফ-১৬ ফাইটার জেট সকালে উড়াল দেয় এবং নির্দিষ্ট দুটি সামরিক অবস্থানে হামলা চালায়।

থাইল্যান্ডের রয়্যাল আর্মির উপ-মুখপাত্র কর্নেল রিচা সুকসুয়ানন বলেন, আমরা পরিকল্পনা অনুযায়ী সামরিক লক্ষ্যে বিমান শক্তি ব্যবহার করেছি।

থাই সেনাবাহিনীর দাবি, বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে কম্বোডিয়ার সেনারা থাইল্যান্ডের সুরিন প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে গুলি চালায় এবং সিসা কেট প্রদেশের দিকে রকেট নিক্ষেপ করে।

এর আগে ভোর ৭টা ৩৫ মিনিটে কম্বোডিয়ার একটি ড্রোন সুরিন প্রদেশের ফানম ডং রাক জেলার তা মুয়েন থম মন্দিরের ধ্বংসাবশেষের কাছে উড়তে দেখা যায়।

এরপর ছয়জন কম্বোডিয়ান সেনা রকেট প্রপেলড গ্রেনেডসহ বিভিন্ন অস্ত্র নিয়ে থাই সেনা ঘাঁটির সামনে কাঁটাতারের বেড়ার কাছে এগিয়ে আসে।

ঘটনাস্থলে থাকা থাই সেনারা উত্তেজনা এড়াতে তাদের সতর্ক করেন, কিন্তু সংঘর্ষ এড়ানো যায়নি।

থাইল্যান্ডের সেনাবাহিনী জানায়, সীমান্তে ছয়টি স্থানে সংঘর্ষ চলছে। থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চারটি সীমান্তবর্তী প্রদেশে সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল