কম্বোডিয়ার ‘ক্যাসিনো নগরী’ পোইপেতে থাইল্যান্ডের বিমান হামলা

কম্বোডিয়ার সীমান্তবর্তী ‘ক্যাসিনো’ নগরী নামে পরিচিত পোইপেতে বিমান থেকে বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ড। কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে একটি প্রধান স্থল সীমান্ত পারাপার কেন্দ্র পোইপেত শহর।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল প্রায় ১১টার দিকে পোইপেত পৌর এলাকায় বিমান থেকে দুটি বোমা নিক্ষেপ করে থাইল্যান্ডের সামরিক বাহিনী। পোইপেত দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় বানতেয় মিঞ্চে প্রদেশে অবস্থিত।

তবে থাইল্যান্ড এখন পর্যন্ত এ হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে পোইপেত শহরটি থাইল্যান্ডের জুয়াড়িদের কাছে জনপ্রিয় একটি ক্যাসিনো কেন্দ্র হিসেবে পরিচিত।

কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, থাইল্যান্ডের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে চারটি ক্যাসিনো ক্ষতিগ্রস্ত হয়েছে।

চলতি মাসে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে থাইল্যান্ডে অন্তত ২১ জন এবং কম্বোডিয়ায় ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া সংঘাতের কারণে প্রায় ৮ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

থাইল্যান্ড জানিয়েছে, কম্বোডিয়া সীমান্ত পারাপার বন্ধ করে দেওয়ায় পোইপেতে এখনো ৫ থেকে ৬ হাজার থাই নাগরিক আটকে রয়েছেন।

গত জুলাইয়ে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে টানা পাঁচ দিনের সংঘর্ষে বহু মানুষ নিহত হয়। পরে যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়ার মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি হলেও তা কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়ে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে দাবি করেছিলেন, দুই দেশ একটি নতুন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে থাইল্যান্ড সরকার এই দাবি অস্বীকার করেছে। সীমান্তে সাম্প্রতিক এক সংঘর্ষের পর থেকে প্রতিদিনই গোলাবর্ষণ, ট্যাংক, ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করে লড়াই চলছে।

এই সংঘাতের মূল কারণ হলো ঔপনিবেশিক আমলে নির্ধারিত প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিয়ে বিরোধ এবং সীমান্তবর্তী এলাকায় অবস্থিত কিছু প্রাচীন মন্দিরের মালিকানা।

উভয় দেশই নতুন করে সংঘর্ষ শুরুর জন্য একে অপরকে দায়ী করছে এবং আত্মরক্ষার দাবি জানাচ্ছে। একই সঙ্গে বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগও পাল্টাপাল্টি করা হচ্ছে।

এদিকে চীন জানিয়েছে, শান্তি পুনঃস্থাপন ও দুই দেশের মধ্যে দূরত্ব কমাতে তারা এশীয় বিষয়ক বিশেষ দূতকে কম্বোডিয়া ও থাইল্যান্ডে পাঠাচ্ছে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান