ভেনেজুয়েলা উপকূলে মার্কিন হামলার ভিডিও ভাইরাল, নিহত ৪

ভেনেজুয়েলার উপকূলবর্তী পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি জাহাজে মার্কিন বিমান হামলায় চারজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক জলসীমায় এ হামলা চালানো হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে।

লাতিন আমেরিকা অঞ্চলে পরিচালিত ক্রমবর্ধমান সামরিক অভিযানের নাম সাউদার্ন স্পিয়ার। এর নেতৃত্বদানকারী যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড বুধবার (১৭ ডিসেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় চারজন মাদক-সন্ত্রাসী নিহত হয়েছে। তবে ধ্বংস হওয়া জাহাজটি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে কোনো প্রমাণ দিতে পারেনি সাউদার্ন কমান্ড।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে একটি দ্রুতগতির নৌযান ধ্বংস হতে দেখা যায়। সাউথকম দাবি করেছে, জাহাজটি পূর্ব প্রশান্ত মহাসাগরের একটি পরিচিত মাদক পাচার রুট দিয়ে চলাচল করছিল এবং মাদক পাচার কার্যক্রমে যুক্ত ছিল।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে পরিচালিত এই হামলার ফলে, গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে ২৬টি জাহাজে মার্কিন হামলায় নিহতের সংখ্যা প্রায় ১০০ জনে পৌঁছেছে।

আন্তর্জাতিক আইনি বিশেষজ্ঞরা এসব হামলাকে আন্তর্জাতিক জলসীমায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের একটি ধারাবাহিক অভিযান হিসেবে আখ্যা দিলেও প্রেসিডেন্ট ট্রাম্প এসব পদক্ষেপকে যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহ ঠেকানোর জন্য প্রয়োজনীয় বলে দাবি করেছেন। বিশেষ করে ভেনেজুয়েলাভিত্তিক মাদক কার্টেলগুলোকে তিনি এর জন্য দায়ী করেছেন।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত