কমছে ‘সাইয়ারা’ ঝড়, ৩ সপ্তাহে কত আয় করেছে সিনেমাটি

‘সাইয়ারা’ সিনেমাটি ১৮ জুলাই মুক্তি পেয়েছে। যশ রাজ ফিল্মস নির্মিত সিনেমাটি বক্স অফিসে তুমুল ব্যবসা করছে। মুক্তির পর থেকেই এটি দর্শকদের মাঝে ঝড় তুলেছে। সিনেমাটি মুক্তির ২১ দিন পেরিয়েছে। কিন্তু এবার আসতে আসতে কমছে এর দৈনিক আয়। প্রকাশ্যে এসেছে ‘সাইয়ারা’র বৃহস্পতিবারের (৭ আগস্ট) বক্স অফিস সংগ্রহের তথ্য।

‘সাইয়ারা’ ৪৫ কোটি টাকা বাজেটে তৈরি করা হয়েছিল। যা এখন পর্যন্ত যা আয় করেছে তাতে ব্যয়ের পরিমাণকে অনেক আগেই ছাপিয়ে গেছে। ‘সাইয়ারা’ প্রথম দিনেই ২১ কোটি রুপি আয় করেছিল। তবে বিনোদন বাণিজ্যের তথ্যদাতা ওয়েব সাইট ‘স্যাকনিল্ক’র প্রাথমিক প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার ২১তম দিনে ‘সাইয়ারা’ ১.৮৫ কোটি রুপি আয় করে। তবে এটাই চূড়ান্ত পরিসংখ্যান নয়। এখন পর্যন্ত এর মোট আয় ৩০৮.৪৫ কোটি রুপিতে পৌঁছেছে।

পাশাপাশি অজয় দেবগণের ‘সন অফ সর্দার ২’ এবং সিদ্ধার্থ চতুর্বেদীর ‘ধড়ক ২’ এক সঙ্গে বক্স অফিসে মুক্তি পেয়ে ছিল। অজয় দেবগন ছাড়াও ‘সন অফ সর্দার ২’ সিনেমায় মূল চরিত্রে রয়েছেন রবি কিষাণ এবং মৃণাল পান্ডে। বুধবার ষষ্ঠ দিনে সিনেমাটির বক্স অফিসে ১.৬৪ কোটি রুপি আয় করে। ‘স্যাকনিল্ক’র প্রাথমিক প্রতিবেদন জানাচ্ছে, বৃহস্পতিবার ‘সন অফ সর্দার ২’ সপ্তম দিনে ১.৪০ কোটি রুপি আয় করেছে বলে জানা গেছে। ভারতীয় বক্স অফিসে এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় ৩২ কোটি ৮৯ লাখ রুপি।

অন্যদিকে সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি দিমির সিনেমা ‘ধড়ক ২’ বক্স অফিসে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। ‘খড়ক ২’ প্রথম দিনে ৩ কোটি ৭৫ লাখ রুপি আয় দিয়ে শুরু করেছিল। বুধবার ‘ধড়ক’ ১ দশমিক শূন্য ৪ কোটি রুপি আয় করে। ‘স্যাকনিল্ক’র প্রাথমিক প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার ‘ধড়ক ২’ এখন পর্যন্ত সপ্তম দিনে ১ কোটি রুপি আয় করেছে। ‘ধড়ক-২’ এখন পর্যন্ত ভারতীয় বক্স অফিসে ১৬ কোটি ৪৪ লাখ রুপি আয় করেছে। ফলে আয়ের দিক থেকে ‘সন অফ সর্দার ২’ ‘ধড়ক-২’ সিনমো থেকে যে বেশ কিছুটা এগিয়ে রয়েছে তা মোটেই বাড়িয়ে বলা হবে না।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল