‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ইস্যুতে প্রধানমন্ত্রীর কাছে যাবেন জাহাঙ্গীর

অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদ বাতিলের ঘটনায় মুখ খুলেছেন তিনি। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে আইনিভাবে লড়াই করার কথাও জানিয়েছেন এই নির্মাতা।

দেওয়া প্রতিক্রিয়ায় হাসান জাহাঙ্গীর বলেন, ‘আমি এখনো অফিসিয়াল কোনো কিছু পাইনি। তাই এ নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। যদি বিষয়টি হয়ে থাকে, আমি আইনিভাবে মোকাবিলা করব। আমার এই সিনেমায় অলরেডি তিন কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে। এখন সিনেমা মুক্তির একদিন আগে যদি এরকম হয়, তাহলে প্রধানমন্ত্রীর কাছে যাব।’

এর আগে বুধবার (১৩ মে) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ‘কন্ট্রাক্ট ম্যারেজ’র সেন্সর সনদ বাতিলের বিষয়টি নিশ্চিত করে। বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি জানান, অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তার ভাষ্য, শুরুতে প্রজেক্টটি নিয়ে কোনো অভিযোগ না থাকায় সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল। পরে জেবা জান্নাত অভিযোগ করেন, তাকে নাটকের কথা বলে কাজ করানো হলেও পরবর্তীতে সেটি সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা করা হয়। পাশাপাশি চলচ্চিত্র হিসেবে তার সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তিও হয়নি বলে দাবি করেন তিনি। এরপরই সিনেমাটির মুক্তির অনুমতি বাতিল করা হয়।

এদিকে সিনেমাটিতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক অডিও বার্তায় তিনিও বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

মৌসুমীর দাবি, যুক্তরাষ্ট্রে একটি মেয়ের সংগ্রামের গল্প নিয়ে ছোট পরিসরের নাটক নির্মাণের কথা ছিল। পরে নির্মাতা হাসান জাহাঙ্গীরের অনুরোধে টেলিফিল্ম হিসেবেও কাজটি করতে রাজি হন তিনি। তবে সম্প্রতি এটি সিনেমা হিসেবে মুক্তির খবর শুনে বিস্মিত হয়েছেন বলে জানান অভিনেত্রী।

অন্যদিকে জেবা জান্নাতও অভিযোগ করেন, নাটকের কথা বলে তাকে কাজ করানো হয়েছিল। শুটিং চলাকালে বিভিন্ন জটিলতার মুখে পড়ে পরে জানতে পারেন এটি সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি চলছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে আপত্তি জানান তিনি।

‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, হাসান জাহাঙ্গীর ও জেবা জান্নাত।

  • Related Posts

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading
    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করা সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন। শুক্রবার (২৪ জুলাই) কালের কণ্ঠকে তার পরিবারের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো.…

    Continue reading

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারে ১১৩৩ বাংলাদেশিসহ ২২ হাজারের বেশি অভিবাসী

    মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারে ১১৩৩ বাংলাদেশিসহ ২২ হাজারের বেশি অভিবাসী