কটাক্ষের শিকার মার্কো রুবিও, তাজমহলের সঙ্গে ইরানের কী সম্পর্ক?

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফরে এসে আগ্রার ঐতিহাসিক তাজমহল পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী জেনেট রুবিও। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যস্থলটির সামনে বিখ্যাত বেঞ্চে বসে তোলা ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন এই দম্পতি।

ছবিটি দেখতে নিখুঁত হলেও চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রেক্ষাপটে সেটিই তেহরানের নতুন কটাক্ষের অস্ত্র হয়ে ওঠে। রুবিও ছবি পোস্ট করার পরপরই ইরানিরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে মন্তব্য করতে শুরু করেন।

হায়দরাবাদে ইরানের কনস্যুলেট জেনারেল এক পোস্টে জানায়, রুবিও যদি ইতিহাস বা স্থাপত্য সম্পর্কে জানতেন, তাহলে এখানে দাঁড়িয়ে ছবি তুলতেন না।

তারা আরও লিখে, এই স্থাপনাটি নির্মিত হয়েছিল সম্রাটের ইরানি স্ত্রীর প্রতি ভালোবাসা থেকে, আর এটি গড়ে তুলেছিলেন ইরানি স্থপতিরা। অথচ আজ তার সরকার ইরানি সভ্যতাকে মুছে ফেলার হুমকি দিচ্ছে এবং অন্য সভ্যতাকে অপমান করছে।

ইরান সংঘাতের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি সভ্যতাকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এর জবাবে ইরানের সামরিক কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের মাত্র ২৫০ বছরের ইতিহাসের সঙ্গে ইরানের হাজার বছরের ঐতিহ্যের তুলনা টেনে বিদ্রূপ করেন।

মুঘল সম্রাট শাহজাহান ১৬৩২ সালে তার তৃতীয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে তাজমহল নির্মাণ করেন।

মুঘল স্থাপত্যের এই অনন্য নিদর্শনের শিকড় গভীরভাবে পারস্য ঐতিহ্যের সঙ্গে যুক্ত। রাজপরিবারের বংশধারা থেকে শুরু করে স্থপতি ও কারিগর—সবখানেই ছিল পারস্যের প্রভাব।

মমতাজ মহল, যার আসল নাম ছিল আর্জুমান্দ বানু বেগম, ছিলেন এক প্রভাবশালী পারস্য বংশোদ্ভূত পরিবারের সদস্য। তার বাবা আবদুল হাসান আসাফ খান ছিলেন উচ্চপদস্থ পারস্য অভিজাত।

তার দাদা মির্জা গিয়াস বেগ, যিনি পরে ইতিমাদ-উদ-দৌলা উপাধি পান, তেহরান থেকে ১৫৭৭ সালে ভারতে আসেন সম্রাট আকবরের দরবারে যোগ দিতে। এই পরিবারের সূত্রেই মমতাজ ছিলেন সম্রাজ্ঞী নূরজাহানের ভাতিজি।

মমতাজ মহলের মা দিওয়ানজি বেগমও ছিলেন পারস্যের কাজভিন অঞ্চলের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান।

তাজমহলকে আধুনিক ইরানের বাইরে পারস্য স্থাপত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে ধরা হয়। এর বিশাল গম্বুজ, মার্বেলের জড়ানো নকশা এবং নিখুঁত সমমিতি—সবই সাফাভি পারস্য স্থাপত্য থেকে নেওয়া।

তাজমহলের চারবাগ বাগানও পারস্য নকশার প্রভাব বহন করে। পুরো বাগানটি চার ভাগে বিভক্ত, যার মাঝে পানির খাল রয়েছে। এটি জান্নাতের চার নদীর প্রতীক হিসেবে ধরা হয়।

মার্বেল দেয়ালে খোদাই করা কোরআনের আয়াতগুলো নির্বাচন ও লিখেছিলেন শিরাজের বিখ্যাত পারস্য ক্যালিগ্রাফার আবদুল হক। তার কাজের স্বীকৃতিস্বরূপ শাহজাহান তাকে আমানত খান উপাধি দেন।

সব মিলিয়ে তাজমহল হলো পারস্য শিল্প ও স্থাপত্যের সঙ্গে ভারতীয় কারুশিল্প ও উপকরণের এক অনন্য মিশ্রণ।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী