ওমানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

হকিতে যে কোনো পর্যায়ের বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য বিশাল ব্যাপার। বাংলাদেশের সামনে তেমন একটা সম্ভাবনা আছে যুব দলকে নিয়ে। ওমানে চলমান অনূর্ধ্ব -২১ এশিয়া কাপে সেরা পাঁচে থাকতে পারলে বাংলাদেশ খেলতে পারবে যুব বিশ্বকাপে।

এ মিশনে বাংলাদেশের সামনে বড় বাধা ধরা হয়েছিল ওমানকে। প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে মওদুদুর রহমান শুভর শিষ্যরা।

৩-১ গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন রকিবুল হাসান রকি। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি।

প্রথম ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল অলিখিত ফাইনালের মতো। এমন একটি ম্যাচ লাল-সবুজ জার্সিধারীদের আত্মবিশ্বাস দারুণডাবে বাড়িয়ে দিয়েছে।

রকির হ্যাটট্রিকে বাংলাদেশ ম্যাচের তৃতীয় কোয়ার্টার পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে ছিল। চতুর্থ কোয়ার্টারে ওমান একটি গোল শোধ করে।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার। গ্রুপের বাকি দুটি দল চীন ও মালয়েশিয়া।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প