ঐশ্বরিয়ার ভয়ে ‘মিস ইন্ডিয়া’ থেকে সরতে চেয়েছিলেন মিস ইউনিভার্স সুস্মিতা সেন!

মিস ইউনিভার্স সুস্মিতা সেন। ১৯৯৪ সালে এই অনন্য খেতাব জয় তার। প্রথম ভারতীয় নারী হিসেবে এমন কৃতিত্ব তারই। সুস্মিতার রূপ, অভিনয়, সবই ভক্তদের মুগ্ধ করে। এই বাঙালি তনয়ার জীবনের নানা ঘটনাই তৈরি করেছে শিরোনাম। জানলে অবাক হবেন, ঐশ্বরিয়ার ভয়ে নাকি ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতা থেকে সরতে চেয়েছিলেন সুস্মিতা!

বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও সুস্মিতা সেন। ১৯৯৪ সালে ঐশ্বরিয়াকে হারিয়ে ‘মিস ইন্ডিয়া’র মুকুট পরেছিলেন সুস্মিতা। নিজেদের দেশকে আন্তর্জাতিক মঞ্চে সম্মান এনে দিয়েছিলেন তারা দুজনই। তবে কোথায় যেন এই দুই সুন্দরীর মধ্যে এক অদৃশ্য শত্রুতা ছিল।একে অপরকে যেন টক্কর দিয়ে চলতেন তারা।

তবে ‘সৌন্দর্যের দেবী’ খ্যাত ঐশ্বরিয়াকে হারানো নাকি সহজ ছিল না সুস্মিতার কাছে। নিজের মুখে অভিনেত্রী সুস্মিতা বলেছেন, সেবার তিনিও অনেক মেয়ের মতো ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিতে চেয়েছিলেন। নেপথ্যে ছিল ঐশ্বরিয়ার উপস্থিতি! তবে কি ঐশ্বরিয়াকে ভয় পেতেন সুস্মিতা? 

প্রতিযোগিতার এক কর্মী সুস্মিতাকে বলেন, ‘আপনি নাম জমা দেওয়ার আগে ভেবে নিন। ঐশ্বরিয়া রাই অংশগ্রহণ করছেন।’ সুস্মিতা তখন আবেদন ফরম ফেরত নিয়ে নেন।কিন্তু বাড়ি ফিরলে মায়ের কাছে বকা খেতে হয় সুস্মিতাকে।তার মা তাকে বলেন, ‘চেষ্টা না করেই হাল ছেড়ে দিলে তুমি? তোমার যদি মনেই হয় ঐশ্বরিয়া খুব সুন্দরী, সে জিতবেই; তাহলে তার কাছে হারতে অসুবিধা কোথায়?’

মায়ের এমন কথা শুনে আবার প্রতিযোগিতায় যোগ দেন সুস্মিতা। তারই ফলাফল, ঐশ্বরিয়াকে হারিয়ে দেন তিনি। অর্জন করেন ‘মিস ইন্ডিয়া’র মুকুট। আর দ্বিতীয় স্থান অধিকার করেন ঐশ্বরিয়া। পরবর্তীকালে ঐশ্বরিয়াকে তিনি নিজেই এই গল্প বলেছিলেন।

সেই হার হজম করতেও কষ্ট হয়েছিল ঐশ্বরিয়ার। এরপর থেকেই দুজনের শত্রুতা, রেষারেষি কিংবা ঝামেলা নিয়ে বহু রসালো খবর উঠে আসে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প