এমবাপ্পের ‘প্রথম’ হ্যাটট্রিকে উড়ে গেল ভায়াদোলিদ

ভায়াদোলিদ ০ : ৩ রিয়াল মাদ্রিদ

লাস পালমাসের বিপক্ষে লিগে রিয়াল মাদ্রিদের ঠিক আগের ম্যাচেই তিনি জোড়া গোল করেছিলেন। এর আগে গোল পেয়েছেন কোপা দেল রেতে সেলতা ভিগোর বিপক্ষে, এবং পরে চ্যাম্পিয়নস লিগে সালজবুর্গের বিপক্ষেও। কিন্তু এক-দুই গোল করে যেন আর মন ভরছিল না কিলিয়ান এমবাপ্পের। এবার তাই একেবারে হ্যাটট্রিক! রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে যা ফরাসি ফরোয়ার্ডের প্রথম হ্যাটট্রিকও বটে! শনিবার রাতে হোসে জোরিয়া স্টেডিয়ামে এমবাপ্পের এই হ্যাটট্রিকেই লা লিগায়  রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।

লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে আগেই ছিল কার্লো আনচেলত্তির দল, এই জয়ে দুই নম্বরে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে গেল ৪ পয়েন্টে। ২১টি করে ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৪৯, আতলেতিকোর ৪৫।

লাল কার্ডের নিষেধাজ্ঞায় এই ম্যাচে খেলতে পারেননি রিয়ালের অন্যতম সেরা খেলোয়াড় ও বড় তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অভাব বুঝতেই দেননি এমবাপ্পে। যদিও ম্যাচের প্রথম আধ ঘন্টার মধ্যেই দুইবার রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার বড় পরীক্ষা নেয় ভায়াদোলিদ। তবে সেই পরীক্ষায় কোর্তোয়া উৎরে যান সাফল্যের সঙ্গেই। ৩০ মিনিটে জুড বেলিংহামের পাস থেকে ‘ডেডলক’ ভাঙেন এমবাপ্পে, ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল।

এরপর যত সময় গড়াতে থাকে, ভায়াদোলিদকে চেপে ধরতে থাকে রিয়াল। যদিও পরের গোলটার জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৫৭ মিনিট পর্যন্ত। প্রতি আক্রমণে ভায়াদোলিদের বক্সে ঢুকে যাওয়া রদ্রিগো নিজে শট না নিয়ে বল বাড়ান এমবাপ্পের দিকে। ভুল করেননি এমবাপ্পে, ২-০। হ্যাটট্রিকটা হয়ে যেত ম্যাচের ৬৭ মিনিটেই। তবে বেলিংহামের পাস থেকে বল পেয়ে শট নিলেও লক্ষ্যে রাখতে পারেননি এমবাপ্পে।  

সেই হ্যাটট্রিক অবশেষে হলো ম্যাচের যোগ হওয়া সময়ে। বেলিংহামকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ভায়াদোলিদের মারিও মার্তিন, যিনি রিয়াল থেকেই ধারে গিয়ে খেলছেন ভায়াদোলিদে। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। চলতি মৌসুমে লিগে নিজের ১৫তম গোলটা করেন এমবাপ্পে। রিয়ালের জার্সিতে লা লিগায় ১৯ নম্বর ম্যাচে এসে ফরাসি ফরোয়ার্ড পেয়েছেন তাঁর প্রথম হ্যাটট্রিক। আর সেই হ্যাটট্রিক আরও বিশেষ হয়ে ওঠল রিয়ালের দুর্দান্ত এক জয়ে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল