এমবাপে-ভিনিসিয়ুস জুটিতে জয়ে ফিরলো রিয়াল

লা লিগায় গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে দেপোর্তিভো আলাভেসকে ২-১ গোলে হারিয়েছে তারা। এতে বার্সেলোনার সঙ্গে শিরোপা লড়াইয়ে নিজেদের আশা টিকিয়ে রেখেছে আলভারো আরবেলোয়ার দল।

প্রাধান্য বিস্তার করে খেলা ম্যাচের ৩০তম মিনিটে ফরাসি তারকা কিলিয়ান এমবাপে দুর্দান্ত ফিনিশে রিয়ালকে এগিয়ে দেন। এটি ছিল তার মৌসুমের ২৪তম লিগ গোল।

বিরতির পর ৫১তম মিনিটে ফেদেরিকো ভালভার্দের পস থেকে বল পেয়ে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র।

শেষ মুহূর্তে আলাভেসের হয়ে একটি গোল শোধ দেন স্ট্রাইকার টনি মার্টিনেজ, তবে তাতে ম্যাচের ফল বদলায়নি।

এই জয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান কমে দাঁড়িয়েছে ছয়ে। তবে হ্যান্সি ফ্লিকের দল বুধবার সেল্টা ভিগোর বিপক্ষে জিতলে আবারও ব্যবধান বাড়াতে পারবে।

বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর এটি ছিল রিয়ালের প্রথম ম্যাচ। এর আগে টানা দুই লিগ ম্যাচে জয় পায়নি তারা।

  • Related Posts

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    জয়ের জন্য ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল নিউজিল্যান্ড। কিন্তু দুটি মাঝারিমানের জুটি গড়াছাড়া তেমন কিছুই করতে পারেনি তারা। উল্টো মোস্তাফিজুর রহমান ও…

    Continue reading
    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর বেশ কয়েক বছর পার হয়ে গেলেও বড় কোনো শিরোপা জিততে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এবার নাসরের হয়ে শিরোপার স্বপ্ন এখন আরও বাস্তব হয়ে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা

    ঢাকায় আজ আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রা কমবে না

    ঢাকায় আজ আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রা কমবে না

    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ৭২ ঘণ্টার মধ্যে শুরু হতে পারে: ট্রাম্প

    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ৭২ ঘণ্টার মধ্যে শুরু হতে পারে: ট্রাম্প

    আপনারা গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করুন: পশ্চিমবঙ্গবাসীকে মোদীর বার্তা

    আপনারা গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করুন: পশ্চিমবঙ্গবাসীকে মোদীর বার্তা

    টেকনাফে অগ্নিকাণ্ডে ১৮ বসতঘর পুড়ে ছাই

    টেকনাফে অগ্নিকাণ্ডে ১৮ বসতঘর পুড়ে ছাই