এবার হত্যার হুমকি পেলেন শাহরুখ খান!

বলিউড ভাইজান সালমান খানের হত্যা চেষ্টার খবর ভারতে শোরগোল ফেলে দিয়েছে। এরই মধ্যে খবর এলো একই ঝুঁকিতে রয়েছেন শাহরুখ খান। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে একটি হুমকি পান অভিনেতা। ফোন পেয়েই পুলিশকে বিষয়টি জানান। তড়িঘড়ি করে শুরু হয় তদন্ত।

অজ্ঞাত একটি ফোন নম্বর থেকে খুনের হুমকি আসে। এই মর্মে বৃহস্পতিবার একটি অভিযোগ দায়ের হয়েছে বান্দ্রা থানায়। 
 
হিন্দুস্তান টাইমসের খবরে, মামলাটি বিএনএসের ৩০৮ (৪) এবং ৩৫১ (৩) (৪) ধারায় নথিভুক্ত করা হয়েছে। পুলিশ কলদাতাকে খুঁজে বের করতে এবং অভিনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

মুম্বাই পুলিশ ছত্তিশগড়ের রায়পুরে কলটি ট্রেস করেছে বলে জানা গেছে। তারপর সেখানে তদন্ত শুরু হয়েছে।

এর আগে ৫ নভেম্বর, মুম্বাই পুলিশ সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে একটি হুমকি বার্তা পেয়েছিল। হুমকি বার্তাটি অভিনেতাকে দুটি বিকল্প দিয়েছিল ক্ষমা চাওয়া বা বেঁচে থাকার জন্য ৫ কোটি রুপি দেয়া।

এক সপ্তাহের মধ্যে এটি সালমান খানের দ্বিতীয় মৃত্যুর হুমকি। এছাড়া ২৪ অক্টোবর, মুম্বাই পুলিশ জামশেদপুর থেকে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল যে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামে সালমান খানকে হুমকি দিয়েছিল এবং ৫ কোটি মুক্তিপণ দাবি করেছিল।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প