এবার সঞ্জয়লীলা বানসালির সিনেমায় আল্লু অর্জুন!

বক্সঅফিস কাঁপানো দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। তার সিনেমা মানেই হিট। আর সে সিনেমা যদি হয় নির্মাতা সঞ্জয়লীলা বানসালির, তাহলে তো কথাই নেই! এবার ভক্তদের সে সুখবরই দিতে চলেছেন অভিনেতা।

শোবিজ পাড়ায় শোনা যাচ্ছে, এবার বানসালির নতুন সিনেমায় দেখা যাবে আল্লু অর্জুনকে। প্রাথমিক পর্যায়ে কথাবার্তা এগিয়েছে তাদের। জানা যায়, সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আল্লুকে।

বর্তমানে আল্লু ভাসছেন পুষ্পার সাফল্যে। হাজার কোটির গণ্ডি পার করে বক্স-অফিসে নতুন রেকর্ড গড়েছে ‘পুষ্পা টু’। যদিও এ সাফল্যের সঙ্গে বিতর্কও সঙ্গী হয়েছে পর্দার ‘পুষ্পা’র।

হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে অনুরাগীর মৃত্যু মামলায় হাজতে একরাত কাটাতে হয়েছে তাকে। একাধিক শর্তে পেয়েছেন জামিন। এসবের মাঝেই আল্লুর ভক্তদের মিললো এই সুখবর!

সিনেমাজগতে সঞ্জয়লীলা বানসালির সিনেমা মানেই ভিন্ন কিছু। তার সিনেমায় দর্শক দেখতে পায় নতুন চমক, আর সিনেমা নির্মাণের মুন্সিয়ানা।

বলিউডে দেবদাস, সাওয়ারিয়া, পদ্মাবত, বাজিরাও মাস্তানি, রামলীলার মতো অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন বানসালি। তাই নির্মাতার নির্মাণশৈলীর জাদু আর বলিউডের পর্দায় আল্লুর তাক লাগানো পারফরম্যান্স দেখার অপেক্ষায় এখন প্রহর গুনছেন ভক্তরা।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের