এবার শাকিবকে নিয়ে রাফীর ‘তাণ্ডব’

রায়হান রাফী পরিচালিত ব্লকবাস্টার সুপারহিট সিনেমা ‘তুফান’-এর সিক্যুয়েল কবে আসবে সে  প্রশ্ন সিনেপ্রেমীদের। গত ঈদুল আজহায় এই সিনেমা দিয়ে দেশ-বিদেশ মাতিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

অনেকের ধারণা, এবারের ঈদুল ফিতরেই ‘তুফান-২’ দেখা যাবে প্রেক্ষাগৃহে।  

তবে এই খবরের আগেই নতুন সুখবর এলো সিনেমাপাড়ায়।  তুফান’র সিক্যুয়েলের আগে ‘তাণ্ডব’ নামে নতুন একটি সিনেমা নিয়ে আসছেন তিনি। মুখ্য চরিত্রে দেখা যাবে শাকিবকেই।

শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন।

তিনি বলেন, ‘শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে, যেটির নাম ‘তাণ্ডব’। এটির পরিচালক রায়হান রাফী। ’

জানা গেছে, ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে শাকিবের ‘বরবাদ’। আর ঈদুল আজহায় রাফীর সঙ্গে জুটি বেঁধে ‘তাণ্ডব’ নিয়ে আসবেন এই নায়ক।  

এদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। এতে শাকিবের বিপরীতে রয়েছেন বলিউডের সোনাল চৌহান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাফা মারওয়া, এলিনা শাম্মী, রাহুল দেব প্রমুখ। ছবিটির পরিচালক অনন্য মামুন।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প