এবার যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিল্টন’

হারিকেন ‘হেলেনের’ পর এবার যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিল্টন’। বর্তমানে এটি মেক্সিকো উপকূলে একটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হিসেবে অবস্থান করছে। চলতি সপ্তাহের মাঝামাঝি ফ্লোরিডায় উপকূলে আঘাত হানার সময় বড় হারিকেনে পরিণত হতে পারে।

রোববার (৬ অক্টোবর) এ নিয়ে সতর্ক করে ফ্লোরিডার বাসিন্দাদের সতর্কতা নোটিশ দেয়া হয়। খবর ভয়েস অব আমেরিকার।

মিয়ামির ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘মিল্টন’ রোববার ভোরে ফ্লোরিডার টাম্পা থেকে প্রায় ১৩৮৫ কিলোমিটার পশ্চিম- দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এরপর এটি ঘণ্টায় ৭ কিলোমিটার বেগে পূর্বের দিকে অগ্রসর হয়। তবে ঝড়টি ঘণ্টায় ৯৫ কিলোমিটার গতি নিয়ে ঘুরপাক খাচ্ছে।

হারিকেন সেন্টার জানিয়েছে, মিল্টন ধীরে ধীরে অগ্রসর হচ্ছে কিন্তু দ্রুত শক্তিশালী হবে বলে আশঙ্কা করা হচ্ছে এবং এই সপ্তাহের মাঝামাঝি ফ্লোরিডার পশ্চিম উপকূলের কিছু অংশে প্রাণঘাতী ঝুঁকি নিয়ে আঘাত হানবে।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ‘মিল্টন’ ঠিক কোথায় আঘাত হানবে তা জানা না থাকলেও এটি স্পষ্ট যে এটি ফ্লোরিডায় কঠোরভাবে ফ্লোরিডা কঠোরভাবে আঘাত হানবে।

ডিস্যান্টিস বলেন, আপনাদের হাতে প্রস্তুতির সময় আছে। আজ সারাদিন, সোমবার সারাদিন, সম্ভবত মঙ্গলবার সারাদিন হারিকেন মোকাবিলার প্রস্তুতির সময় আছে। আপনাদের কোথায় নিরাপদে চলে যেতে হবে সে স্থান সম্পর্কে জানুন সেখানে আপনাদের বাধ্যতামূলক ও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সরিয়ে নেয়া হবে।

তিনি বলেন, ৪ হাজার ন্যাশনাল গার্ড সেনা ফ্লোরিডা ডিভিশন অব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এবং ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনকে হারিকেন হেলেনের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ অপসারণ করতে সাহায্য করছে।

এছাড়া তিনি ‘মিল্টনের’ আঘাত হানার শঙ্কায় ৩৫টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করে বলেন, ফ্লোরিডাবাসীদের বিদ্যুৎ বিভ্রাট এবং বিঘ্নের জন্য প্রস্তুত হওয়া উচিত।

গত মাসের শেষের দিকে ফ্লোরিডার বিগ বেন্ড উপকূলে আছড়ে পড়ে হারিকেন হেলেন। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ মাইল। হারিকেনের তাণ্ডবে প্রাণহানির পাশাপাশি বিগ বেন্ড ও আশপাশের এলাকার অজস্র গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, শত শত রাস্তা ডুবে গেছে।

হারিকেন হেলেনের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যে এ পর্যন্ত ২২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা ৬০০ ছাড়াতে পারে বলে মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী