এবার গিনেস বুকেও নাম লেখালো ‘ধুরন্ধর’ সিনেমা

বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’। এটি শুধু বক্স অফিসে নয়, আন্তর্জাতিক রেকর্ডেও নাম লিখিয়েছে। রণবীর সিং ও অক্ষয় খান্না অভিনীত ছবিটির জনপ্রিয় গান ‘ফাসলা’। এর গায়ক বাহরাইনি র‍্যাপার ফ্লিপারাচির নাম উঠলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ঘোষণা অনুযায়ী, ফ্লিপারাচির ‘ফাসলা’ গানটি ‘বিলবোর্ড আরাবিয়া চার্ট’-এর একক গানের মধ্যে একই সময়ে চারটি চার্টে শীর্ষস্থান দখল করেছে। চারটি চার্ট হলো ‘টপ ১০০ আর্টিস্ট’, ‘হট ১০০ সঙস’, ‘টপ ৫০ খলিজি’, এবং ‘টপ ৫০ অ্যারাবিক হিপহপ’।

গায়ক ফ্লিপারাচির আসল নাম হুসাম আসিম। তিনি এক ভিডিও বার্তায় বলেন, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠাটা অবিশ্বাস্য। এমন একটি ভাষায় গানটি বিস্ফোরণ ঘটিয়েছে যা ভাষায় গানটি তৈরি হয়নি। একই সঙ্গে চারটি চার্টে টপ করা সত্যিই বড় প্রাপ্তি।’

তিনি আরও জানান, ফটোশুটের সময় এই খবরটি জানতে পেরে দারুণ উচ্ছ্বসিত হয়েছিলেন। ভারতীয় দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমার ইনবক্স প্রতিদিন কোটি কোটি মানুষের ভালোবাসায় ভরে উঠছে। সবাই গানটির সঙ্গে ভিডিও তৈরি করছে, এটা অবিশ্বাস্য।’

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’-এ অক্ষয় খান্না ‘রেহমান ডাকাত’ চরিত্রে এন্ট্রি সিকোয়েন্সে গানটি ব্যবহার করা হয়। গানটি মূলত হিন্দি ভাষায় হলেও এর হিপহপ সুর এবং ছন্দ পুরো বিশ্বকে মুগ্ধ করেছে।

রেকর্ডসের কাগজ হাতে গায়ক ফ্লিপারাচি (হুসাম আসিম) 

ফ্লিপারাচি (হুসাম আসিম) বাহরাইনের মানামার বাসিন্দা। ২০১৩ সালে ‘স্ট্রেট আউট অফ ২ সিস’ অ্যালবামের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। এক দশকেরও বেশি সময় ধরে অ্যারাবিক হিপহপকে আন্তর্জাতিক মঞ্চে তুলে এনেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্রসন্তান রয়েছে।

প্রসঙ্গত, ‘ধুরন্ধর’ সিনেমা মুক্তির পর ১০০০ কোটি টাকার মাইলফলক স্পর্শ করেছে। ২০২৫ সালের অন্যতম ব্যবসাসফল ছবিগুলোর মধ্যে এটি অন্যতম।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি