যুক্তরাষ্ট্রে কৃষিপণ্যের বাজার খুঁজছে মালয়েশিয়া

মালয়েশিয়ার কৃষিপণ্যের জন্য যুক্তরাষ্ট্রে নতুন বাজার অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয়ের (কেপিকেএম) মহাসচিব দাতুক সেরি ইশাম ইশাকের যুক্তরাষ্ট্র সফরকালে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

১৭ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্র সফররত দাতুক সেরি ইশাম ওয়াশিংটনে মার্কিন কৃষি দপ্তরের (ইউএসডিএ) বাণিজ্য ও বৈদেশিক কৃষি বিষয়ক উপ-আন্ডার সেক্রেটারি মিশেল বেকারিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ওই বৈঠকে মালয়েশিয়ার কৃষিপণ্যের জন্য নতুন বাজার সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে কেপিকেএম।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে কৃষিখাত আধুনিকীকরণ, উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা জোরদার এবং পরিবেশগত টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৌশলগত সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়।

বৈঠক শেষে দাতুক সেরি ইশাম যুক্তরাষ্ট্রের শিল্পখাতের প্রতিনিধিদের ২০২৬ মালয়েশিয়া কৃষি, উদ্যান ও কৃষি-পর্যটন প্রদর্শনী (মাহা- ২০২৬)-এ অংশগ্রহণের আমন্ত্রণ জানান। আগামী ২৮ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‌‌‘খাদ্য নিরাপত্তার জন্য মূল্য সৃষ্টি’।

কেপিকেএম জানায়, এটি মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উচ্চপর্যায়ের আলোচনার অংশ, যার লক্ষ্য দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি ও পারস্পরিক আস্থা জোরদার করা।

বিশেষ করে গত বছরের ২৬ অক্টোবর স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে খাদ্য সরবরাহ নিশ্চিতকরণ ও কৃষি বাণিজ্য সহজ করতে এ আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছে মন্ত্রণালয়।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৃষি বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬৮ বিলিয়ন রিঙ্গিত, যা মালয়েশিয়ার বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অবস্থানকে আরও স্পষ্ট করে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প