অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তানের

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মতো দলকে নাকানি চুবানি খাওয়ালো পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টিতে ২২ রানে জেতার পর দ্বিতীয় ম্যাচে এসে আরও বড় জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান জিতেছে ৯০ রানে। রানের হিসেবে এটিই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের সবচেয়ে বড় জয়, সবমিলিয়ে তাদের ইতিহাসে সপ্তম বড় জয়। এতে করে তিন ম্যাচ সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে সালমান আলি আগার দল।

প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯৮ রানের পুঁজি দাঁড় করিয়েছিল পাকিস্তান। জবাবে ১৫.৪ ওভারেই ১০৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

পাকিস্তানের স্পিনেই ঘায়েল হয়েছে অস্ট্রেলিয়া। ১০ উইকেটের সবকটি নিয়েছেন স্পিনাররা। এর মধ্যে দুই লেগি আবরার আহমেদ আর শাদাব খানের শিকার ৩ উইকেট করে। ২টি উইকেট অফস্পিনার উসমান তারিকের।

অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে যা একটু লড়াই করতে পেরেছেন ক্যামেরন গ্রিন আর ম্যাথিউ শর্ট। গ্রিন ২০ বলে ৩৫ আর শর্ট ২৩ বলে ২৭ রান করেন।

এর আগে সালমান আগা আর উসমান খানের জোড়া হাফসেঞ্চুরিতে দুইশ ছুঁইছুঁই পুঁজি পায় পাকিস্তান। সালমান ৪০ বলে ৮ চার আর ৪ ছক্কায় খেলেন ৭৬ রানের ইনিংস। ৩৬ বলে ৫৩ করে উসমান, যাতে ছিল ৪টি বাউন্ডারি আর ২টি ছক্কার মার।

এছাড়া ওপেনিংয়ে সাইম আইয়ুব ১১ বলে ২৩ আর শেষদিকে শাদাব খান ২০ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ