এফএ কাপ সোবোসলাইয়ের ভুলে ধাক্কা, তবু জয় নিয়ে মাঠ ছাড়লো লিভারপুল

ডোমিনিক সোবোসলাইয়ের অদ্ভুত এক ভুলের পরও এফএ কাপের বড় অঘটনের হাত থেকে বেঁচে গেছে লিভারপুল। অ্যানফিল্ডে লিগ ওয়ানের দল বার্নসলির বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় পেলেও ম্যাচটি ছিল দুশ্চিন্তায় ভরা।

লিভারপুল ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে থাকে। ৯ মিনিটেই ৩৫ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে গোল করে দলকে এগিয়ে দেন সোবোসলাই।

প্রথম গোলের পর দ্বিতীয় গোল আসে জেরেমি ফ্রিমপংয়ের পা থেকে ৩৬ মিনিটে। ডান দিক থেকে ঢুকে জোরালো বাঁ-পায়ের শটে ব্যবধান বাড়ান তিনি।

প্রথমার্ধের শেষ দিকে ভুল করেন সোবোসলাই। অ্যাডাম ফিলিপসের পায়ে বল তুলে দেন ছয় গজ বক্সে অপ্রয়োজনীয় ব্যাকহিল দিতে গিয়ে। ৪০ মিনিটে সাবেক লিভারপুল একাডেমি খেলোয়াড় ফিলিপস সহজেই গোল করে বার্নসলির হয়ে ব্যবধান করান।

দ্বিতীয়ার্ধে আত্মবিশ্বাস নিয়ে খেলতে থাকে লিগ ওয়ানের ১৭তম স্থানে থাকা বার্নসলি। বেশ কিছু আক্রমণের পরও পাচ্ছিল না গোলের দেখা। লিভারপুলকে চাপে রাখলেও শেষ পর্যন্ত লিভারপুলের গোলকিপার মারফি কুপারের দারুণ পারফরম্যান্সে পিছিয়ে পড়ে।

৮৪ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ফ্লোরিয়ান ভির্টজের বাঁকানো শটে স্বস্তির গোল পায় লিভারপুল। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে হুগো একিটিকে গোল করে জয় নিশ্চিত করেন আর্নে স্লটের দল।

এই জয়ে লিভারপুল টানা ১১ ম্যাচ অপরাজিত থাকলেও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থেকেই গেল।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান