মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, অলৌকিকভাবে বেঁচে গেল শিশুটি

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। অলৌকিকভাবে বেঁচে যায় নিহতদের সঙ্গে থাকা শিশু।

এছাড়া গুরুতর আহত অবস্থায় ১ জনকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বরিশালগামী একটি কাভার্ডভ্যান ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় ব্রিজের ঢালে একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে ভ্যানের চালকসহ ২ জন ও হাসপাতালে নিয়ে গেলে আরও ১ জন মারা যান। এ সময় অক্ষত অবস্থায় তাদের সঙ্গে থাকা শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাঁতিবাড়ি এলাকার ঘটনাস্থলে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন নিহতের স্বজন ও স্থানীয় বিক্ষুব্ধরা। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। একপর্যায়ে মাদারীপুর ফায়ার সার্ভিস, হাইওয়ে ও থানা পুলিশের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের খামারবাড়ি এলাকার জাকির তালুকদারের স্ত্রী তাসলিমা বেগম (৩৫), একই এলাকার আব্বাস তালুকদারের স্ত্রী কোহিনুর বেগম (৪৫) ও ডাসার উপজেলার পান্তাপাড়া এলাকার রহুল হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার। তারা সবাই ভ্যানযাত্রী ছিলেন।

এছাড়া গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক রনি খান মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ঘটমাঝি ইউনিয়নের তাঁতিবাড়ি এলাকার বিল্লাল খানের ছেলে। বেঁচে যাওয়া শিশুটির পরিচয় জানা যায়নি।

মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, রাজৈরের টেকেরহাট থেকে একটি কাভার্ডভ্যান বরিশালের দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এলে অপর একটি ব্যাটারিচালিত ভ্যানকে সামনে থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন। আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শহর শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান এক নারী। দুর্ঘটনায় এক শিশু বেঁচে গেছে বলে জানা গেছে।

তিনি জানান, দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। সড়কে টায়ার জ্বালান বিক্ষুব্ধ এলাকাবাসী। ভোগান্তিতে পড়েন দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগের ছয় জেলার যাত্রীরা। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ায় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে দ্রুতই ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক আছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প