এনসিপি সদস্যদের উদ্দেশ্যে সারজিস: শৃঙ্খলা না মানলে এক বছর পর কেউ থাকবে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সংগঠনের মধ্যে শৃঙ্খলা না থাকলে এনসিপি টিকবে না, আর থাকলে তিন মাসেই সদস্য সংখ্যা পাঁচ লাখ ছাড়াবে। তার ভাষায়, শৃঙ্খলা না মানলে এক বছর পর কেউ থাকবে না।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মিন্টো রোডের আবু সাঈদ কনভেনশন সেন্টারে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, আমাদের শৃঙ্খলায় একটি চেইন অব কমান্ড থাকা অত্যাবশ্যক। এর মাধ্যমে দেশের প্রত্যেকটি ইউনিট সঙ্গবদ্ধ হবে। যদি অন্তর দ্বন্দ্ব ও বিভাজন কাটিয়ে ওঠা যায়, তবে আমাদের ইউনিটের সদস্য সংখ্যা ও কোয়ালিটি যেকোনো দলের ছাত্র সংগঠনের চেয়ে বেশি হবে।

তিনি সদস্যদের উদ্দেশে আরও বলেন, আপনারাই আগামীতে সংগঠনকে নেতৃত্ব দেবেন। তবে দুঃখজনক হলেও সত্য, অন্তর দ্বন্দ্ব এখনও প্রকট। আমরা এই বিভাজন দূর না করতে পারলে এনসিপির ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।

তিনি জানান, এনসিপি নিশ্চিত করবে, ইউনিট আহবায়ক কমিটিতে কেউ ‘মাই ম্যান’ পলিটিক্স করবে না। আগামীতে ছাত্র সংসদকেও সেই নির্দিষ্ট ইউনিটে নেতৃত্ব দেবে সবচেয়ে যোগ্য, পার্টির প্রতি বিশ্বস্ত এবং আগামীর বাংলাদেশ ও এনসিপির যুব শক্তিকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখার মতো মানুষ।  

সারজিস আলম বলেন, ছাত্র সংসদের বিভিন্ন পদে থেকে যারা নিজের লোভ ও ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণ করতে পারেননি, তাদের এনসিপি বা ছাত্র সংসদে কোনো অবস্থান নেই। আগামীতে গুরুত্বপূর্ণ দায়িত্বে যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এটাই আমাদের প্রতিশ্রুত। ২০২৪ সালের লক্ষ্য এখনও পূরণ হয়নি। আমরা সেই অভ্যুত্থান ও বিপ্লব থেকে বের হয়ে গণতান্ত্রিক যাত্রায় পা রেখেছি। আমাদের কাজ বড়, করাপ্টেড সিস্টেমের বিরুদ্ধে। আমরা যেন সিস্টেমে গা না ভাসিয়ে দিই। বাংলাদেশের মানুষেরা আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন করে সিস্টেম তৈরি করি, এটা আপনাদের সবার কাছে আমার আহ্বান।  

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর