সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ের হাসান বাবু (২১) নামে এক  যুবক নিহত হয়েছেন।

জেদ্দা শহরে স্থানীয় সময় সোমবার (২০ অক্টোবর) সময় ভোর ৫টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান বাবু  উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারি ইউনিয়নের কুরচাই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

নিহতের বাবা  জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিগত চার বছর আগে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে সৌদি আরবে যায় ছেলে। সেখানে একটি কোম্পানির মালবাহী গাড়ি চালকের চাকরি করত সে। সোমবার সৌদি আরব সময় ভোর ৫টার দিকে গাড়ি নিয়ে বের হলে দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই হাসান বাবুর মৃত্যু হয়। খবর পেয়ে সৌদি আরবের পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের হিমঘরে রাখে। 

নিহতের মা বলেন, আমার ছেলে চার বছর আগে উন্নত জীবনের আশা ও আমাদের সুখের জন্য সৌদি আরবে পাড়ি দেয়। আজ আমার ছেলে মারা গেছে। ভোরে সড়ক দুর্ঘটনায় মারা গেলে তার এক সহকর্মী চালক ফোন দিয়ে আমাদের জানায়। ছেলের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর