রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে তিনজন গ্রেফতার

রাশিয়ার গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করার সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে যুক্তরাজ্য পুলিশ। ২০২৩ সালের ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় তাদের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পশ্চিম ও কেন্দ্রীয় লন্ডন থেকে ৪৪, ৪৫ ও ৪৮ বছর বয়সী তিন জন পুরুষকে গ্রেফতার করা হয়েছে।অভিযুক্তদের বাড়িসহ আরও কয়েকটি ঠিকানায় তল্লাশি চলছে। এ ঘটনার তদন্ত পরিচালনা করছে কাউন্টার টেররিজম ইউনিট।

লন্ডনের কাউন্টার টেররিজম পুলিশের প্রধান কমান্ডার ডমিনিক মারফি বলেন, আমরা দেখছি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো এখন ক্রমবর্ধমানভাবে ‘প্রক্সি’ নিয়োগ করছে। রাশিয়া যুক্তরাজ্যের বিরুদ্ধে ক্রমেই আগ্রাসী হয়ে উঠেছে এবং গোয়েন্দাগিরি, নাশকতা ও সাইবার হামলার অভিযান পরিচালনা করছে। এই গ্রেফতারগুলো আমাদের এমন কার্যক্রম ব্যাহত করার চলমান প্রচেষ্টার অংশ।

এর আগে পূর্ব লন্ডনে ইউক্রেন-সম্পর্কিত ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মামলায় ছয়জনকে সাজা দেওয়া হয়েছিল। প্রসিকিউটরদের দাবি, ওই হামলার নির্দেশ দিয়েছিল রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ।

গত সপ্তাহে যুক্তরাজ্যের নিরাপত্তা সংস্থা এমআই৫-এর প্রধান কেন ম্যাককালাম বলেন, রাশিয়া অরাজকতা ও ধ্বংস সৃষ্টিতে বদ্ধপরিকর। গত এক বছরে আমরা ও পুলিশ একাধিক রুশ গুপ্তচরবৃত্তি ও নজরদারি ষড়যন্ত্র ব্যর্থ করেছি। মূলত রাশিয়ার শত্রু হিসেবে বিবেচিত ব্যক্তিদের লক্ষ্য করে অভিযান চালাচ্ছিল রুশ গুপ্তচরেরা।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স