এডিডিতে আক্রান্ত বলিউড অভিনেত্রী’আলিয়া ভাট’

অ্যাটেনশন ডেফিসিট ডিজঅর্ডারে (এডিডি) আক্রান্ত বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মার্কিন সাময়িকী আলুর-এর সঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।

অ্যাটেনশন ডেফিসিট ডিজঅর্ডারের সমস্যা থাকার কারণে তিনি মেকআপ করার জন্য ৪৫ মিনিটের বেশি সময় ব্যয় করতে পারেন না।

আলিয়ার কথায়, ‘এমন কিছু কাজ হওয়া দরকার, যা আপনি খুব দ্রুত শেষ করতে পারেন। আমার এডিডি আছে, তাই খুব বেশি সময় বিনিয়োগে আগ্রহ নেই। তাই এমন কিছু করতে হবে, তা দ্রুত ঘটবে।’

নিজের বিয়ের ঘটনা উল্লেখ করে আলিয়া আরও বলেন, ‘আমার বিয়ের দিন, মেকআপ আর্টিস্ট পুনিত (বি সাইনি) বলেছিলেন, “আলিয়া, এবার তোমার আমাকে দুই ঘণ্টা সময় দিতেই হবে।” আমি তাঁকে বলি, আপনি তাহলে কাজটাই হারাবেন। কারণ, আমার বিয়ের দিন, আমি আপনাকে কখনো দুই ঘণ্টা দেব না। কারণ, আমি আমার বিয়েটা উপভোগ করতে চাই।’

এডিডি সামলে কীভাবে কাজ করেন, তা নিয়ে অবশ্য সাক্ষাৎকারে বিস্তারিত জানাননি অভিনেত্রী।

আলিয়া এখন আছেন নতুন ছবি ‘জিগরা’ মুক্তির অপেক্ষায়। বাসান বালা পরিচালিত

অ্যাকশন থ্রিলার সিনেমাটি আগামী ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আলিয়া ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন বেদাং রায়না, আদিত্য নন্দা ও মনোজ পাওয়া।

  • Related Posts

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    নিখোঁজ নয়, খুনের রহস্যের সমাধানই যেন এবার ‘দৃশ্যম’ পরিবারের সবচেয়ে বড় পরীক্ষা। এক দশক ধরে যে রহস্যের জাল বুনে চলেছেন বিজয় সালগাওকার, তৃতীয় কিস্তিতে এসে সেই জালেই আটকে পড়ার আশঙ্কা…

    Continue reading
    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    জনগণের অভিযোগের ভিত্তিতে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় ভোরে অভিযানে ৩২৫ বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। বুধবার সকালে একটি অ্যাপার্টমেন্ট এলাকায় চালানো এ অভিযানে মোট ৭৪০ জনকে তল্লাশি…

    Continue reading

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি