এখনই হোয়াইট হাউসে বসা হচ্ছে না ট্রাম্পের, ৭৪ দিনের অপেক্ষা

নির্বাচনে জিতে গেলেও এখনো আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হননি ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিক দায়িত্ব পেতে তাকে আরও ৭৪ দিন অপেক্ষা করতে হবে।খবর বিবিসির।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্রেট কমলা হ্যারিস। মঙ্গলবারের নির্বাচনে জেতার পর তিনি পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে অভিনন্দনও জানিয়ে দিয়েছেন।  

এ নির্বাচনে জয়ের মাধ্যমে হোয়াইট হাউসের পথে উঠে গেলেন ট্রাম্প। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আগে ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।  

ডোনাল্ড ট্রাম্প আবার ফিরতে যাচ্ছেন তার ওভাল অফিসে। তবে এতে দুই মাসেরও বেশি সময় লেগে যাবে। শীর্ষ পদগুলোতে কাদের বসাবেন, তাদের তালিকা ঠিক করছেন সাবেক এ প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি যুক্তরাজ্যের চেয়ে অনেক আলাদা। গত জুলাই মাসে স্যার কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী হিসেবে বসানো হয় ভোট শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই, এমনকি ঋষি সুনাক তার জিনিসপত্র গুছিয়ে নেওয়ার আগেই।

আটলান্টিকজুড়ে এ প্রক্রিয়া কিছুটা ভিন্ন। এতে বেশ সময় লেগে যায়।

ট্রাম্প ২০ জানুয়ারির আগে অভিষিক্ত হতে পারবেন না। সেই পর্যন্ত জো বাইডেন ক্ষমতায় থাকবেন। তবে তিনি রাজনৈতিকভাবে অনেকটা সীমাবদ্ধ পরিস্থিতিতেই থাকবেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প