এক মাস পর কর্ণফুলী কাগজকলে উৎপাদন শুরু

প্রায় এক মাস পর উৎপাদনে ফিরল রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেড। গতকাল বুধবার রাত থেকে উৎপাদনে ফিরেছে প্রতিষ্ঠানটি। এক মাস আগে কাঁচামালসংকট ও কারিগরি ত্রুটির কারণে প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ ছিল।

এদিকে কর্ণফুলী পেপার মিলসের উৎপাদন শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে কেপিএমের মহাব্যবস্থাপক আবুল কাশেম বলেন, গতকাল বুধবার সকাল থেকেই কেপিএমের উৎপাদন শুরু করার উদ্যোগ নেওয়া হয়।

বিভিন্ন যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে গতকাল রাত থেকেই কেপিএমের উৎপাদন চালু হয়েছে। বর্তমানে মিলের কাগজ উৎপাদনে কাঁচামাল হিসেবে পাল্প ব্যবহার করে কাগজ তৈরি করা হচ্ছে। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ৮ মেট্রিক টন কাগজ উৎপাদন হয়েছে। ইতিমধ্যে কাগজ উৎপাদনের সব প্রক্রিয়া চালু হয়েছে।

এদিকে এক মাস পর কর্ণফুলী পেপার মিলস উৎপাদনে ফেরায় স্বস্তি ফিরে এসেছে মিলের শ্রমিক-কর্মচারীদের মধ্যে। কেপিএম কারখানার একাধিক শ্রমিক জানান, ‘আমরা অনেক আনন্দিত।’ মিলের এই উৎপাদন কার্যক্রম যেন চলমান রাখা হয় সেই দাবি জানিয়েছেন তাঁরা।

  • Related Posts

    এই বাজেট শুধু সরকারের নয়, জাতি পুনর্গঠনের: তারেক রহমান

    ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে কেবল সরকারি দলের বাজেট হিসেবে না দেখে জাতি পুনর্গঠনের বাজেট হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর…

    Continue reading
    ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার (৩০ জুন) ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্তিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানের অনুরোধের পরেই আলোচনায় বসতে রাজি হয়েছে ওয়াশিংটন। এদিকে, ট্রাম্পের…

    Continue reading

    এই বাজেট শুধু সরকারের নয়, জাতি পুনর্গঠনের: তারেক রহমান

    এই বাজেট শুধু সরকারের নয়, জাতি পুনর্গঠনের: তারেক রহমান

    ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

    জার্মানির বিদায়, রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে শেষ ষোলোয় প্যারাগুয়ে

    জার্মানির বিদায়, রুদ্ধশ্বাস টাইব্রেকার জিতে শেষ ষোলোয় প্যারাগুয়ে

    ২৪ বছর পর বিশ্বকাপের নকআউটে এমন প্রত্যাবর্তন ব্রাজিলের

    ২৪ বছর পর বিশ্বকাপের নকআউটে এমন প্রত্যাবর্তন ব্রাজিলের

    ‘মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে’, কোন দলের সমর্থক জয়া আহসান

    ‘মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে’, কোন দলের সমর্থক জয়া আহসান

    ফ্রান্সে কৃতি নারী শিক্ষার্থীদের সংবর্ধনায় ‘উইথ দ্য মাইন্ড’

    ফ্রান্সে কৃতি নারী শিক্ষার্থীদের সংবর্ধনায় ‘উইথ দ্য মাইন্ড’

    থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

    ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল