এক ঘণ্টা স্থগিত পাকিস্তান-আমিরাত ম্যাচ, আলোচনা চলছে

হ্যান্ডশেক-বিতর্কের জল অনেক দূর গড়িয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এশিয়া কাপ বয়কটেরও হুমকি দিয়েছে বলে শোনা যাচ্ছিল। সেটি যে সত্য হতে পারে, দেখা গেলো ম্যাচ শুরুর আগে।

পাকিস্তান দল সময়মতো টিম হোটেল ছেড়ে স্টেডিয়ামের উদ্দেশ্যে রওয়ানা দেয়নি। যদিও জানা গেছে, পরে টিম হোটেল ছেড়েছে সালমান আলি আগার দল। তবে এখনও ম্যাচ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। অ্যান্ডি পাইক্রফট ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন কি না, সেটাও এখনো নিশ্চিত নয়।

পিসিবি এক ঘণ্টার জন্য ম্যাচটি স্থগিত করার অনুরোধ করেছে, যতক্ষণ না আরও আলোচনা সম্পন্ন হয়। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি সাবেক চেয়ারম্যান রমিজ রাজা ও নাজাম সেঠির সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করছেন বলে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিকদের জানিয়েছেন বোর্ডের মুখপাত্র আমির মীর।

আমির মীর বলেন, তারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন এবং দুবাইয়ের সাথেও যোগাযোগ করছেন। আপাতত ম্যাচটি এক ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে।

কে এই বিলম্বের অনুমোদন দিয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে মহসিন নকভি বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। ফলে তার সিদ্ধান্তেরও আলাদা গুরুত্ব রয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের খেলোয়াড়রা ২০ মিনিট আগে ভেন্যুতে এসে পৌঁছেছেন। তারা ওয়ার্ম-আপ শুরু করেছেন। তাদের মধ্যে কয়েকজন সম্প্রচার সংস্থার সঙ্গে ম্যাচ-পূর্ব ফ্ল্যাশ ইন্টারভিউও শেষ করেছেন।

এর আগে আইসিসির কাছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে এশিয়া কাপের বাকি ম্যাচগুলো থেকে সরানোর আবেদন করেছিল পিসিবি, কিন্তু সেই আবেদন নাকচ হওয়ার পর কী পদক্ষেপ নেওয়া হবে তা নির্ধারণ করতে পিসিবি টিম ম্যানেজমেন্টকে হোটেলেই অবস্থান করতে বলে। ফলে নির্ধারিত সময় সালমান আগারা স্টেডিয়ামের উদ্দেশ্যে বের হননি।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের