একাই ১৩ পুরস্কার জয় কমেডি সিরিজ ‌‘দ্য স্টুডিও’

একাই ১৩ পুরস্কার জয় করে নিয়েছে অ্যাপল টিভি প্লাসের কমেডি সিরিজ ‌‘দ্য স্টুডিও’। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৭৭তম এমি অ্যাওয়ার্ডসে এবারের সবচেয়ে বড় চমক দিয়েছে সিরিজটি। মাত্র প্রথম মৌসুমেই এমন সাফল্যে অভিভূত এর টিম।

সেথ রোজেন, ইভান গোল্ডবার্গ, ফ্রিদা পেরেজ, পিট হুইক ও অ্যালেক্স গ্রেগরির সৃষ্ট এই সিরিজ এবার জিতেছে একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে। যার মধ্যে সেরা কমেডি সিরিজ, সেরা অভিনেতা, সেরা পরিচালনা, সেরা চিত্রনাট্য উল্লেখযোগ্য।

শুধু তাই নয়, সেথ রোজেন একাই জিতেছেন তিনটি পুরস্কার। এর মাধ্যমে তিনি এমির ইতিহাসে এক রাতে সর্বাধিক পুরস্কার জয়ের রেকর্ডে সমান হলেন মোইরা ডেমস (২০১৬), অ্যামি শেরম্যান-প্যালাডিনো (২০১৮) ও ড্যান লেভি (২০২০)-এর সঙ্গে।

অন্যদিকে ফ্রিদা পেরেজ রচনা বিভাগে পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন। তিনিই প্রথম লাতিনো যিনি কমেডি লেখার পুরস্কার পেলেন, এবং এমির ইতিহাসে যেকোনো শীর্ষ সিরিজের প্রযোজক হিসেবে দ্বিতীয় লাতিনো বিজয়ী।

পুরস্কার হাতে নিয়ে সেথ রোজেন আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমি সত্যি সত্যিই লজ্জিত কতটা খুশি আমি তা প্রকাশ করতে গিয়ে। আমাদের সিরিজি যারা দেখেছেন, প্রশংসা করেছেন এবং ভোট দিয়েছেন সবার প্রতি অসীম কৃতজ্ঞতা। এই মানুষগুলোর সঙ্গে কাজ করা আমার জীবনের অন্যতম সেরা সম্মান।’

শুধু মূল আসরে নয়, গত সপ্তাহে অনুষ্ঠিত ক্রিয়েটিভ আর্টস এমিতেও দ্য স্টুডিও জিতেছিল ৯টি পুরস্কার। এর মধ্যে ছিল অর্ধ ঘণ্টার ধারাবাহিকের সেরা প্রযোজনা নকশা, সংগীতায়োজন, সংগীত তত্ত্বাবধান, সম্পাদনা, ভিজ্যুয়াল ইফেক্টস এবং অতিথি অভিনেতা বিভাগে ব্রায়ান ক্র্যানস্টনের জয়।

এবারের আসরে ‘দ্য স্টুডিও’ ২৩টি মনোনয়ন পেয়েও এমির ইতিহাসে নতুন রেকর্ড গড়েছিল। এর আগে ২০২১ সালে ‘টেড ল্যাসো’ প্রথম মৌসুমে ২০টি মনোনয়ন পেয়েছিল। এরপর কমেডি সিরিজ হিসেবে সর্বাধিক মনোনয়নের রেকর্ড ছিল ‘দ্য বেয়ার’-এর দখলে। সেই রেকর্ডও ভেঙে দিয়েছে ‘দ্য স্টুডিও’।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের