একপ্রান্ত ধরে আছেন মুশফিক, ৭ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

ঢাকা টেস্টে খুব বড় সংগ্রহ গড়ার আশা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের। ৩৭৮ রান তুলতে ৭ উইকেট হারিয়েছে টাইগাররা। একটা প্রান্ত ধরে লড়ে যাচ্ছেন বার্থডে বয় মুশফিকুর রহিম।

দ্বিতীয় দিনে ৭ উইকেটে ৩৮০ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। মুশফিক ৭১ আর এবাদত হোসেন ০ রানে অপরাজিত আছেন।

এর আগে ৪ উইকেটে ৩০১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম দশ ওভার মুশফিকুর রহিম আর লিটন দাস দেখেশুনে কাটিয়ে দেন। কিন্তু বাংলাদেশের বোর্ডে ৩৩৮ রান উঠতেই মোহাম্মদ আব্বাসের শিকার হয়ে ফেরেন লিটন দাস। ব্যক্তিগত ৩৩ রানে অফস্টাম্পের বেশ বাইরের বল টেনে মারতে গিয়ে মিড অনে ধরা পড়েন তিনি।

আব্বাসের তৃতীয় শিকার হন মেহেদী হাসান মিরাজ (১০)। অফস্টাম্পের বাইরের বল পয়েন্ট দিয়ে বের করে দিতে চেয়েছিলেন তিনি, কিন্তু আটকা পড়েন ইমাম-উল-হকের হাতে। তার বিদায়ে ৩৫৬ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

তাইজুল ইসলামও মুশফিককে সঙ্গ দিতে পারেননি। আব্বাসের বাউন্সি ডেলিভারিতে চোখ বুজে ব্যাট চালিয়েছিলেন। বল চলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে। ২৩ বলে ১৭ করেন তাইজুল।

এর আগে, দিনের শুরুতে ৩৯তম জন্মদিনে ফুরফুরে মেজাজে থাকা মুশফিক আদায় করে নেন ক্যারিয়ারের ২৯তম টেস্ট ফিফটি।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী