এইচএসসির বাকি দুই মাসেরও কম, রুটিন প্রকাশ না করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা

এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা শুরুর দুইমাস আগে পূর্ণাঙ্গ সময়সূচি (রুটিন) প্রকাশ করে থাকে শিক্ষা বোর্ডগুলো। এ বছর ৭ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড।

সেই হিসাবে পরীক্ষা শুরুর বাকি দুইমাসেরও কম সময়। অথচ এখনো পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হয়নি। এ নিয়ে ক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীরা। তারা অতিদ্রুত পূর্ণাঙ্গ রুটিন প্রকাশের দাবি জানিয়েছেন। তা না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন।

শিক্ষা বোর্ডগুলো বলছে, তারা পূর্ণাঙ্গ রুটিন করে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। কিন্তু মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন না দেওয়ায় তা প্রকাশ করতে পারছে না। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিষয়টি শিক্ষামন্ত্রীর বিবেচনাধীন রয়েছে।

জানা গেছে, গত ৩০ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় আগামী ৭ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিনই বোর্ডের পক্ষ থেকে একটি চিঠি মন্ত্রণালয়ে দেওয়া হয়। তাতে অনুমোদন করেন শিক্ষামন্ত্রী। সেদিন জানানো হয়েছিল যে, শিগগির পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হবে। তবে ১৬ দিন পার হলেও রুটিন পাননি পরীক্ষার্থীরা।

পরীক্ষার্থীদের অভিযোগ, এবার তাদের প্রস্তুতির জন্য কম সময় দেওয়া হয়েছে। দেরিতে ক্লাস শুরু হলেও আগেভাগেই পরীক্ষা নেওয়া হচ্ছে। তার ওপর পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ না করায় তারা বুঝতে পারছেন না, কোন পরীক্ষার আগে কতদিন ছুটি থাকছে। এতে প্রস্তুতির ওপর প্রভাব পড়ছে।

ঢাকা কলেজ থেকে এবার বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষা দেবেন আবু সুফিয়ান। তিনি জাগো নিউজকে বলেন, ‌‘পূর্ণাঙ্গ রুটিন প্রস্তুতিতে বেশ সহায়ক হয়। এটা শিক্ষকরাও জানেন, বোর্ডের স্যাররাও জানেন। কিন্তু অন্যাবার দুইমাস আগে পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হলেও এবার আমরা রুটিন পাচ্ছি না। যদি এ সপ্তাহের মধ্যে রুটিন প্রকাশ না করা হয়, আমরা আন্দোলনে নামবো।’

যা বলছে শিক্ষা বোর্ড
ঢাকা ও যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে পূর্ণাঙ্গ রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এক সপ্তাহেও তা অনুমোদন হয়নি। ফলে বোর্ডগুলো তাদের রুটিন প্রকাশ করতে পারছে না।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক। অধ্যাপক কামাল উদ্দিন হায়দার জাগো নিউজকে বলেন, ‘আমরা আমাদের কাজ সম্পন্ন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন দিলে যথাসময়ে রুটিন প্রকাশ করা হবে।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, ‘বিষয়টি শিক্ষামন্ত্রীর বিবেচনাধীন রয়েছে। তিনি যখন বলবেন, তখন এটা হবে।’

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প